AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Rupee: রুপির দরে আচমকা সর্বকালীন রেকর্ড পতন, কী কারণে এমন ধাক্কা?

Indian Rupee: চলতি সপ্তাহে ভারতীয় মুদ্রার দর ০.৭ শতাংশ কমেছে। গত সাত মাসের হিসেবে এটাই ছিল সবথেকে বড় সাপ্তাহিক পতন। কিন্তু কেন হঠাৎ এতটা পতন হল ভারতীয় মুদ্রার দরে? বাজার বিশেষজ্ঞদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, বাজারে ডলারের ইন-ফ্লো পর্যাপ্ত ছিল না।

Indian Rupee: রুপির দরে আচমকা সর্বকালীন রেকর্ড পতন, কী কারণে এমন ধাক্কা?
ভারতীয় মুদ্রাImage Credit: Pixabay
| Updated on: Mar 23, 2024 | 11:54 AM
Share

মুম্বই: মার্কিন ডলারের নিরিখে সর্বকালীন রেকর্ড পতন রুপির দরের। গতকাল বাজার বন্ধের সময় মার্কিন ডলারের প্রেক্ষিতে ভারতীয় মুদ্রার দর ছিল ৮৩.৪২৫০। যা ছিল গতকালের শুরুর দিকে হিসেবের থেকে কিছুটা বেশি। গতকাল শুরুর দিকে ডলারের হিসেবে রুপির দর ছিল ৮৩.৪৩। চলতি সপ্তাহে ভারতীয় মুদ্রার দর ০.৭ শতাংশ কমেছে। গত সাত মাসের হিসেবে এটাই ছিল সবথেকে বড় সাপ্তাহিক পতন। কিন্তু কেন হঠাৎ এতটা পতন হল ভারতীয় মুদ্রার দরে? বাজার বিশেষজ্ঞদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, বাজারে ডলারের ইন-ফ্লো পর্যাপ্ত ছিল না। একদিকে ডলারের চাপ এবং অন্যদিকে চিনা মুদ্রা ইউয়ানের পতনের জন্যও বাজারে ভারতীয় মুদ্রার উপর চাপ তৈরি হচ্ছিল।

তার উপর বাজারে যেহেতু ডলারের ঘাটতি ছিল, সেটিও ভারতীয় মুদ্রার দর হ্রাস পাওয়ার অন্যতম একটি কারণ হিসেবে ব্যাখ্যা করছেন বাজার বিশেষজ্ঞরা। যদিও গতকাল দিনের শুরুর দিকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কিছু ডলার বাজারে ছেড়েছিল, কিন্তু দিনের শেষের দিকে তারা আর কোনও হস্তক্ষেপ করেনি। এদিকে গতকালের পর বাজারে ডলারের সূচকও বেড়েছে। ডলার সূচক বলতে বোঝায় যা অন্যান্য মুদ্রার সঙ্গে ডলারর মান তুলনা করে। গতকাল দিনের শেষে ডলার সূচক বেড়েছে ০.৪ শতাংশ।

এদিকে শুধু ভারতীয় মুদ্রা রুপিই নয়, বাজারে ডলারের পর্যাপ্ত সাপ্লাই না থাকার কারণে এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার দরে ধাক্কা লেগেছে। চিনের ইউয়ান থেকে শুরু করে কোরিয়ার ওন এবং আরও অনেক এশিয়ান দেশের মুদ্রার দর ডলারের তুলনায় কমে গিয়েছে গতকাল। বাজার বিশেষজ্ঞদের মতে, বাজারে ডলারের ঘাটতি এই ধাক্কার অন্যতম একটি বড় কারণ হতে পারে।

Follow Us
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ