AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিতর্ক অতীত, অনুপম-পরমের ‘বন্ধুত্বে’ নয়া মোড়? ‘এত সহজে…’

Anupam Roy: টিভিনাইন বাংলাকে অনুপম নিজেই জানিয়েছিলেন পিয়ার বিয়ের কথা জানতেনই না তিনি। 'বন্ধু' পরমের সঙ্গে অনুপমের দূরত্বের খবরও শোনা যাচ্ছিল এদিক ওদিক। অথচ কোথায় কী? সব যে ঠিকই আছে সে প্রমাণই দিলেন পরম। বাড়িয়ে দিলেন বন্ধুত্বের হাত?

বিতর্ক অতীত, অনুপম-পরমের 'বন্ধুত্বে' নয়া মোড়? 'এত সহজে...'
| Updated on: Mar 28, 2024 | 10:34 AM
Share

এই তো মাস কয়েক আগের কথা। সামাজিক মাধ্যম তোলপাড় হয়েছিল পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া পরমকে বিয়ে করায় কম আলোচনা হয়নি। আলোচনা না বলে বোধহয় সমালোচনা বলাই ভাল। টিভিনাইন বাংলাকে অনুপম নিজেই জানিয়েছিলেন পিয়ার বিয়ের কথা জানতেনই না তিনি। ‘বন্ধু’ পরমের সঙ্গে অনুপমের দূরত্বের খবরও শোনা যাচ্ছিল এদিক ওদিক। অথচ কোথায় কী? সব যে ঠিকই আছে সে প্রমাণই দিলেন পরম। বাড়িয়ে দিলেন বন্ধুত্বের হাত? অন্তত সামাজিক মাধ্যম কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশে গিয়েছেন অনুপম। সেই সংক্রান্ত এক পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। লিখেছিলেন, “ঢাকাতে কয়েকদিন”। সেই পোস্টেই এবার ‘লাইক’ পরমের। ঠিক যেমন অনুপমের রূপচাঁদ মাছ ভাজার পোস্ট লাইক দিয়েছিলেন পিয়া। যাই ঘটে যাক না কেন– ব্লকে নেই, আছেন লাইকে… সেই বার্তাই যেন দিলেন ওঁরা। তবে নেটিজেনদের একটা বড় অংশ এই ঘটনায় খানিক অবাক। তাঁদের বক্তব্য, “এত সহজে সবটা ঠিক হয়ে যায় কী?”

View this post on Instagram

A post shared by Anupam Roy (@aroyfloyd)

ব্যক্তিগত জীবনে অনুপমও কিন্তু থেমে নেই। মাস খানেক আগেই গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেছেন তিনি। সেই বিয়েতে অবশ্য হাজির ছিলেন না তাঁর প্রাক্তন। দেখা যায়নি পরমকেও। বলিউডে এরকম উদাহরণ বহু আছে। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন একদা প্রাক্তন হলেও আজ তাঁরা বন্ধু। তাঁদের স্বামী অথবা স্ত্রীরও এই নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। টলিউডে সেই ট্রেন্ড খুব একটা দেখা যায় না। এ ক্ষেত্রে ওঁরাই কি তবে ট্রেন্ড সেটার? প্রশ্ন কিন্তু উঠেই যায়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?