AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমরা সত্যি সম্পর্কে আছি’, রণজয়ের সঙ্গে ছবি দিয়ে বললেন মিশমি!

মিশমির সঙ্গে গুঞ্জন রটায় অতীতে খানিক বিরক্তই ছিলেন রণজয়। টিভিনাইন বাংলাকে বলেছিলেন, "কেন মানুষ আমাকে এত গুরুত্ব দিচ্ছে, আমি সত্যিই জানি না। মিশমির সঙ্গে আমার সম্পর্কের রটনা দেখে খুবই অস্বস্তি হচ্ছে আমার। মনে হচ্ছে, এটা কী এবং কেন রটেছে।”

'আমরা সত্যি সম্পর্কে আছি', রণজয়ের সঙ্গে ছবি দিয়ে বললেন মিশমি!
রণজয়ের সঙ্গে ছবি দিয়ে বললেন মিশমি...
| Edited By: | Updated on: Jan 06, 2024 | 6:23 AM
Share

‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে…’ বসন্তের প্রেম নিয়ে সুপারহিট বাংলা গানে রয়েছে ‘নয়নে… নেশা’র কথা। কিন্তু বসন্তের আগে শীতের শুরুতেই ইন্ডাস্ট্রির অনেকের ‘নয়ন’-এ ‘নেশা’ ধরিয়েছিল দুই তারকার ঘনিষ্ঠতা। সৌরভ দাশ ও দর্শনা বণিকের বিয়েতে তাঁদের দেখে গসিপ জুড়েছেন ‘নিন্দুকেরা’। কথা হচ্ছে মিশমি দাস ও রণজয় বিষ্ণুর। গত বছর যাদেরই ভেঙেছে প্রেম! দুই ভাঙা হৃদয় এক হওয়া গসিপে যখন মাতোয়ারা টলি-টেলি পাড়া তখন হঠাৎই এক ইনস্টা পোস্ট মিশমির। রণজয়ের সঙ্গে এক সুন্দর ছবি পোস্ট করে এই টেলি-নায়িকা লিখেছেন, “আমরা সত্যি সম্পর্কে আছি…”। কী ভাবছেন তো? তবে কি সম্পর্ক স্বীকার করে নিলেন তাঁরা? এখানেই সিক্সারটা মেরেছেন মিশমি। পোস্টের ‘টু বি কন্টিনিউড’ মিস করে গেলে মিস হয়ে যাবে পোস্টের ‘টুইস্ট’টিও। সম্পর্কে আছির পর খানিক ফাঁকা দিয়ে মিশমি কী লিখেছেন জানেন? লিখেছেন, “ভাই-বোনের”। চলতি গসিপকে কাজে লাগিয়ে এভাবেই সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’র প্রচারও টুক করে সেরে নিয়েছেন বুদ্ধিমান ভিলেন। ওই ধারাবাহিক সত্যিই যে তিনি রণজয়ের বোন।

View this post on Instagram

A post shared by Mishmee Das (@mishmeedas13)

মিশমির সঙ্গে গুঞ্জন রটায় অতীতে খানিক বিরক্তই ছিলেন রণজয়। টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “কেন মানুষ আমাকে এত গুরুত্ব দিচ্ছে, আমি সত্যিই জানি না। মিশমির সঙ্গে আমার সম্পর্কের রটনা দেখে খুবই অস্বস্তি হচ্ছে আমার। মনে হচ্ছে, এটা কী এবং কেন রটেছে।” এরপর রণজয়ের সংযোজন, “মিশমি আমার সঙ্গে নতুন ধারাবাহিকে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে বোনের চরিত্রে অভিনয় করছে। সৌরভ-দর্শনার বিয়েতে গিয়েই জানতে পারি যে, আমাদের দু’জনকেই ওরা ডেকেছে। আমাদের একসঙ্গে দেখে এতকিছু রটে গেল, মাই গড। ও আমার বোন ছাড়া আর কিচ্ছু নয়।”

অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে এক সময় তুখোড় প্রেম ছিল রণজয়ের। এখন যদিও সে সব অতীত। নিজেকে সিঙ্গল বলেই দাবি করেছেন অভিনেতা। ‘সাঁইয়া’ নন,  তিনি যে শুধুই ‘ভাইয়া’– এমনটা বলে আসছেন জোর গলায়।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন