AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্য বা ক্যাটরিনা নয়, জুহিকেই বউ করতে চেয়েছিলেন সলমন?

বলিপাড়ায় কান পাতলে একটা প্রশ্ন অহরহ শুনতে পাওয়া যায়। তা হল কবে হবে সলমন খানের বিয়ে। তবে এই প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে ভাইজানের জীবনে যে বসন্ত আসেনি তেমনটা নয়। বলিপাড়ার অনেক নায়িকাদের সঙ্গেই নাম জড়িয়েছিল নায়কের।

ঐশ্বর্য বা ক্যাটরিনা নয়, জুহিকেই বউ করতে চেয়েছিলেন সলমন?
| Edited By: | Updated on: Nov 15, 2024 | 11:28 AM
Share

বলিপাড়ায় কান পাতলে একটা প্রশ্ন অহরহ শুনতে পাওয়া যায়। তা হল কবে হবে সলমন খানের বিয়ে। তবে এই প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে ভাইজানের জীবনে যে বসন্ত আসেনি তেমনটা নয়। বলিপাড়ার অনেক নায়িকাদের সঙ্গেই নাম জড়িয়েছিল নায়কের। জানেন কি সলমন প্রেমে পড়েছিলেন জুহি চাওলার। নায়কের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের প্রেমের কথা সকলের জানা। তার পর ক্যাটরিনা কইফকেও যে তিনি মন দিয়ে বসেছিলেন সে কথাও কারও অজানা নয়।

কিন্তু কোনও প্রেমই পরিণতি পায়নি। ভাইজানের ভাল লাগার তালিকায় ছিলেন জুহিও। এ কথা অনেকেই জানেন না। সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতার একটি সাক্ষাত্‍কার। যেখানে অভিনেতা বলেন, “আমি জুহির বাবাকে ওকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম।” তবে নায়কের প্রস্তাবে একেবারেই রাজি হননি নায়িকার বাবা। সলমন জানান, সটান না করে দিয়েছিলেন। ভাইজানের ধারণা, হয়তো তাঁর রোজগারের জন্যই ‘না’ করেছিলেন সলমনের বাবা।

এই সাক্ষাত্‍কার ভাইরাল হতেই দর্শক মহলে হাসির ফোয়ারা। কেউ লিখেছেন, ‘নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছিলেন আপনি।’ আবার কারও মন্তব্য, “আপনার সঙ্গে বিয়ে দেননি ভালই হয়েছে।” আবার কেউ লিখেছেন, “কোন ভরসায় বিয়ে দিতেন তাঁরা আপনার সঙ্গে!” উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘দিওয়ানা মস্তানা’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল জুহি এবং সলমনকে। তার পর অবশ্য় আর একসঙ্গে জুটিতে দেখা যায়নি তাঁদের।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?