AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আতঙ্কের অবতরণ! দিল্লিতে বিলেত ফেরত ২৪৬

বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নয়া 'স্ট্রেনের' ভয়াবহ পরিস্থিতির আবহে বিমান পরিষেবা ৩১ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করার দাবি করেছিলেন।

আতঙ্কের অবতরণ! দিল্লিতে বিলেত ফেরত ২৪৬
ফাইল চিত্র
| Updated on: Jan 08, 2021 | 2:14 PM
Share

নয়া দিল্লি: করোনার অভিযোজিত রূপ নিয়ে সারা বিশ্ব চিন্তিত। এর মধ্যেই নয়া ‘স্ট্রেনের উৎস’ ব্রিটেন (UK) থেকে ২৪৬ জন যাত্রী নিয়ে বিমান এসে পৌঁছল দিল্লিতে। এর জেরে দেশে ফের সংক্রমণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনার নতুন রূপের বাড়বাড়ন্ত শুরু হওয়ার পর ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রেখেছিল ভারত। ৮ ডিসেম্বর, শুক্রবার থেকে সেই পরিষেবা ফের সচল হল।

করোনার এই নতুন রূপ রুখতে তড়িঘড়ি ২৩ ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ করেছিল ভারত। তবে সংক্রমণ রোখা যায়নি। দেশে নয়া স্ট্রেনে আক্রান্তর সংখ্যা এখন ৭৩। কয়েক দিন আগেই অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছিলেন, ৮ তারিখ থেকে সচল হবে ভারত-ব্রিটেন উড়ান পরিষেবা। সেই মতোই এদিন বিমান এসে পৌঁছল দিল্লিতে।

সরকার জানিয়েছে, প্রতি সপ্তাহে মোট ৩০ টি বিমান ওঠানামা করবে। ২৩ জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নয়া ‘স্ট্রেনের’ ভয়াবহ পরিস্থিতির আবহে বিমান পরিষেবা ৩১ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ করার দাবি করেছিলেন। টুইটে তিনি লিখেছিলেন, “অনেক কষ্টে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ব্রিটেনের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কেন নিষেধাজ্ঞা তুলে ঝুঁকি বাড়াচ্ছেন?” দিল্লিতে এপর্যন্ত নতুন ‘স্ট্রেনে’ আক্রান্ত হয়েছেন ১৩ জন।

আরও পড়ুন: বদায়ূঁ গণধর্ষণকাণ্ডে পুলিসের জালে মূল অভিযুক্ত পুরোহিত, গ্রেফতার পাশের গ্রাম থেকে

ব্রিটেন ফেরতদের মাধ্যমে যাতে করোনা না ছড়ায় তার জন্য একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। ভারতে পৌঁছলেই যাত্রীদের নিজেদের খরচায় করোনা পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে ব্রিটেন থেকে আসার আগেও করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। দেশে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?