AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shashi Tharoor on Vinesh Phogat: ‘এতদিনের পরিশ্রম-প্রচেষ্টার যোগ্য ফল পেল না…’, বিনেশের কোচদের নিয়েই প্রশ্ন তুললেন শশী থারুর

Paris Olympic 2024: এ দিন অলিম্পিক থেকে বিনেশ ফোগাটের ছিটকে যাওয়ার কথা শুনেই সংসদের বাইরে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, "এই পয়েন্ট পর্যন্ত বিনেশের জয় অসাধারণ ছিল। ও সাহস, দক্ষতা এবং অপরিসীম একাগ্রতা দেখিয়েছে...

Shashi Tharoor on Vinesh Phogat: 'এতদিনের পরিশ্রম-প্রচেষ্টার যোগ্য ফল পেল না...', বিনেশের কোচদের নিয়েই প্রশ্ন তুললেন শশী থারুর
বিনেশ ফোগাটের জন্য দুঃখ প্রকাশ শশী থারুরের।Image Credit: AFP ও ANI
| Updated on: Aug 07, 2024 | 2:09 PM
Share

নয়া দিল্লি: স্বপ্ন ছিল সোনার। এমন হবে কেউ ভাবেনি। গোটা দেশ যেখানে এই সুখবরের অপেক্ষায় ছিল যে প্য়ারিস অলিম্পিকে (Paris Olympics 2024) সোনা আনবেন বিনেশ ফোগাট, সেখানেই মিলল দুঃসংবাদ।  মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিকের ফাইনাল রাউন্ড থেকে ছিটকে গেলেন মহিলা কুস্তিগীর বিনেশ ফোগাট (Vinesh Phogat)। অলিম্পিকে তাঁর যোগ্যতা হারানোর খবরে মন ভেঙেছে সমগ্র দেশবাসীর। সাংসদেও মুখেও শোনা গেল সেই দুঃখের রেশ। আজ সংসদে দুপুর তিনটের সময় বিনেশের অলিম্পিক থেকে অযোগ্য় ঘোষিত হওয়ার প্রসঙ্গে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

এ দিন অলিম্পিক থেকে বিনেশ ফোগাটের ছিটকে যাওয়ার কথা শুনেই সংসদের বাইরে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, “এই পয়েন্ট পর্যন্ত বিনেশের জয় অসাধারণ ছিল। ও সাহস, দক্ষতা এবং অপরিসীম একাগ্রতা দেখিয়েছে...আমার কাছে ও সকলের মন জয় করে নিয়েছে। ওঁর অলিম্পিক থেকে অযোগ্য ঘোষিত হয়ে যাওয়ার খবর অত্যন্ত দুঃখজনক।”

অলিম্পিকের নিয়ম ও কোচদের দিকে প্রশ্ন তুলে কংগ্রেস সাংসদ বলেন, “আমি জানি না কীভাবে এটা হল, আমাদের কোচেরা কি অপেক্ষা করছিলেন এই নিয়ম-কানুনগুলি জানার জন্য। আমার কাছে সবথেকে দুঃখের বিষয় হল ওঁর সমস্ত প্রচেষ্টার যোগ্য ফল পেল না…

বিজেপি সাংসদ করণ ভূষণ সিং-ও বলেন, “এটা দেশের জন্য ক্ষতি। ফেডারেশন বিষয়টি খতিয়ে দেখছে। দেখা যাক কী করা যায়…”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা