AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lesbian Wedding: লেসবিয়ান বিয়ে ধুমধাম করে হয় কর্নাটকের আদিবাসী সম্প্রদায়ে! কেন জানেন?

Tribal community: কর্নাটকের উত্তর কন্নড় জেলায় হালাক্কি ওক্কালিগা আদিবাসী সম্প্রদায়ের বাস। তাঁদের মধ্যে প্রচলন রয়েছে লেসবিয়ান বিয়ের।

Lesbian Wedding: লেসবিয়ান বিয়ে ধুমধাম করে হয় কর্নাটকের আদিবাসী সম্প্রদায়ে! কেন জানেন?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Aug 16, 2022 | 6:19 PM
Share

বেঙ্গালুরু: সমাজের ছুৎমার্গ থাকা সত্ত্বেও সমকামী বিবাহের চল ইদানিং অনেকটাই বেড়েছে। ভালবাসাকে মর্যাদা দিতে গে বা লেসবিয়ান যুগলরা ধুমধাম করেই করছেন বিয়ে। কর্নাটকের এক আদিবাসী গ্রামে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে লেসবিয়ান বিবাহের প্রথা। আদিবাসী গ্রামে যুবতীদের বিয়ে দেওয়া হয়। শাড়ি পড়ে কনের সাজে সাজেন দুই যুবতী। সেই বিয়েতে অংশগ্রহণ করে গোটা গ্রাম। নাচ, গান, খাওয়া-দাওয়া সবই হয় জমিয়ে। সেই বিয়ের নাম দাদ্দুভে মাদুভে বা দাদ্দুভে বিয়ে। এই বিয়েতে বিয়ের সব রীতিনীতি পালিত হলেও জীবনসঙ্গী হয়ে যান না বিয়ে হওয়া ওই যুবতীরা। এক সঙ্গে থাকেনও না তাঁরা। এই বিয়ে একটি ওই আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় রীতি। কিন্তু কেন এই প্রথা এই আদিবাসী সম্প্রদায় পালন করেন?

কর্নাটকের উত্তর কন্নড় জেলায় হালাক্কি ওক্কালিগা আদিবাসী সম্প্রদায়ের বাস। তাঁদের মধ্যে প্রচলন রয়েছে লেসবিয়ান বিয়ের। সম্প্রতি হালাক্কি আদিবাসীদের মধ্যে দাদ্দুভে বিয়ে হয়েছে। সেই বিয়েতে আদিবাসী সম্প্রদায়েকর অন্যরাও ভিড় জমিয়েছিলেন। নব বিবাহিতা দুই যুবতীকে উপহারও দেওয়া হয়েছে। বিয়ে উপলক্ষে ভোজের আয়োজনও করা হয়েছিল। বিয়েতে এসে রীতিমোত নাচ গান করেছেন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা। নববিবাহিতাকে আশীর্বাদও করেছেন। কারকিবিনায়ক এবং কারিয়াম্মা মন্দিরে হয়েছে ওই বিয়ের অনুষ্ঠান।

কিন্তু যে দুই যুবতীর বিয়ে হয়েছে তাঁরা কেউই সমকামী সম্পর্কে আবদ্ধ নন। ওই আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় প্রথা অনুসারে আয়োজিত হয়েছিল ওই বিয়ের। বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করার জন্যই এই বিয়ের আয়োজন করা হয়। দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করার জন্যই এই বিয়ে। বেশি  বা কম নয়, পরিমাণ মতো বৃষ্টি হয়ে যাতে ভালভাবে চাষ হয়, সে জন্যই লেসবিয়ান বিয়ের প্রথা পালন করে ওই আদিবাসী সম্প্রদায়।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!