AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dunki: রাষ্ট্রপতি ভবনে দেখানো হল ‘ডানকি’, শাহরুখের অভিনয় দেখে উঠল বিশেষ দাবিও

Rashtrapati Bhavan: কেন্দ্রের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, অনুপ্রবেশ ও অভিবাসন নিয়ে রাজকুমার হিরানী পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমা রাষ্ট্রপতি ভবনে স্ক্রিনিং করা হল। বর্তমান সময়ে এই গল্প অত্যন্ত প্রাসঙ্গিক বলেই উল্লেখ করা হয়েছে। 

Dunki: রাষ্ট্রপতি ভবনে দেখানো হল 'ডানকি', শাহরুখের অভিনয় দেখে উঠল বিশেষ দাবিও
ডানকির পোস্টার।Image Credit: Red Chilles Entertainment
| Updated on: Dec 25, 2023 | 10:23 AM
Share

নয়া দিল্লি: বক্স অফিস থেকে সোজা রাষ্ট্রপতি ভবন (Rashtrapati Bhavan)। শাহরুখ খানের নতুন সিনেমা ডানকি (Dunki) বক্স অফিসে ভালই সাড়া পাচ্ছে, এবার তা জায়গা পেল রাষ্ট্রপতি ভবনেও। ক্রিসমাসের আগেই রবিবার, ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে বিশেষ স্ক্রিনিং করা হল রাজকুমার হিরানী পরিচালিত ও শাহরুখ খান (Shah Rukh Khan), তাপসী পান্নু (Tapsee Pannu), ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত সিনেমা ডানকি।

কেন্দ্রের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, অনুপ্রবেশ ও অভিবাসন নিয়ে রাজকুমার হিরানী পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমা রাষ্ট্রপতি ভবনে স্ক্রিনিং করা হল। বর্তমান সময়ে এই গল্প অত্যন্ত প্রাসঙ্গিক বলেই উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, শাহরুখের সিনেমা দেখে আপ্লুত রাষ্ট্রপতি ভবনের দর্শকেরা। সকলেই এই সিনেমা ও অভিনেতাদের প্রশংসা করেছেন।

এদিকে, শাহরুখের সিনেমা রাষ্ট্রপতি ভবনে স্ক্রিনিং হওয়ার পরই খুশিতে ভাসছে ভক্তরা। রাজকুমার হিরানীর এই সিনেমাকে করমুক্ত ঘোষণা করার দাবিও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ‘বিগ আমেরিকান ড্রিমে’ ভরসা রেখে ভারত থেকে আমেরিকা, ইউরোপে অনুপ্রবেশের যে বেআইনি ও ঝুঁকিপূর্ণ পথ রয়েছে, তাই-ই ডানকি রুট নামে পরিচিত। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও বিহার থেকে বহু যুবক-যুবতীই বিদেশে জীবন শুরু করার স্বপ্ন নিয়ে ডানকি রুট ধরে ইন অন্য দেশে অনুপ্রবেশ করে। গাধার পিঠে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার  উদ্ধৃতি থেকেই ডানকি রুট নামটি এসেছে। শাহরুখের এই সিনেমাতেও পাঁচ বন্ধুদের বিদেশ যাওয়ার মরিয়া চেষ্টা এবং পরে ডানকি রুট ধরে গন্তব্যের উদ্দেশে যাত্রার কাহিনিই তুলে ধরা হয়েছে।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি