AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘NEET সম্পূর্ণ বাতিল করা যুক্তিযুক্ত নয়’, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

NEET Scam: এ দিন কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে জানানো হল, নিট পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা এবং পুনরায় পরীক্ষা নেওয়া যুক্তিযুক্ত নয়।

'NEET সম্পূর্ণ বাতিল করা যুক্তিযুক্ত নয়', সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
ফাইল চিত্র
| Updated on: Jul 05, 2024 | 4:57 PM
Share

নয়া দিল্লি: নিট বাতিল সম্ভব নয়। সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র। এ দিন কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে জানানো হয়, নিট পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা এবং পুনরায় পরীক্ষা নেওয়া যুক্তিযুক্ত নয়। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে যে নিট-ইউজি পরীক্ষায় বড় মাপের কোনও বেনিয়ম হয়নি।

এ দিন সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় কেন্দ্র। সেখানেই পরীক্ষা বাতিল না করার সপক্ষে যুক্তি দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে হলফনামায় বলা হয়েছে, “নিট-ইউজি পরীক্ষা সম্পূর্ণ বাতিল হলে তা লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যতকে প্রশ্নের মুখে ফেলে দেবে, যারা সত্যনিষ্ঠভাবে পরীক্ষায় বসেছিল।”

বিতর্কিত নিট পরীক্ষায় বড় মাপের কোনও দুর্নীতির প্রমাণ মেলেনি, এই যুক্তি দিয়েই কেন্দ্রের তরফে পরীক্ষা বাতিল করা যুক্তিযুক্ত নয় বলেই জানানো হয়েছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সিবিআই তদন্ত করছে, এ কথা উল্লেখ করেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, তারা স্বচ্ছভাবে সমস্ত পরীক্ষার আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ।

কেন্দ্রের হলফনামায় বলা হয়েছে, “কেন্দ্রীয় সরকার যে কোনও পরীক্ষায় প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখাকেই মান্যতা দেয়। যদি কোনও অপরাধমূলক উদ্দেশে সেই গোপনীয়তা ভঙ্গ হয়, তবে কেন্দ্রীয় সরকার সেই অভিযুক্তকে কঠোর ও আইনানুগভাবে শাস্তি দিতে প্রস্তুত।”

Follow Us
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত