AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sesame Oil drinks: পরিবারের ভাল চাইতে ঢকঢক করে ২ লিটার তেল পান মহিলার, তারপরও সুস্থ!

Kamdev Jatara Festival: তোদাসাম আদিবাসী সম্প্রদায়ের উৎসব হল কামদেব জাতারা উৎসব। প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমার দিন আদিলাবাদ জেলার নারনুরে এই উৎসব হয়। এই উৎসবকে কেন্দ্র করে মেলাও বসে। এবারে গত শুক্রবার রীতি মেনে ঐতিহ্যবাহী বাজনা বাজিয়ে এই উৎসব শুরু হয়। তারপর দ্বিতীয় দিন ঘরে তৈরি তিসির তেল বিগ্রহকে অর্ঘ্য হিসাবে নিবেদন করা হয়।

Sesame Oil drinks: পরিবারের ভাল চাইতে ঢকঢক করে ২ লিটার তেল পান মহিলার, তারপরও সুস্থ!
কামদেব জাতারা উৎসবের মেলায় এসে ২ লিটার তিসির তেল পান করলেন এই মহিলা।Image Credit: TV9 Bharatvarsh
| Updated on: Jan 29, 2024 | 4:13 PM
Share

হায়দরাবাদ: কামদেব জাতারা উৎসবের তিসির তেল সৌভাগ্যসূচক। এমনটাই বিশ্বাস করে তেলঙ্গনার তোদাসাম সম্প্রদায়। তাই তেলঙ্গানার আদিলাবাদ জেলার নারনুরে কামদেব জাতারা উৎসবের মেলায় আগত প্রায় সকল মহিলাই তিসির তেল পান করে। তবে সেকেন্ডের মধ্যে ২ লিটার তিসির তেল পান করে ফেললেন এক মহিলা। যা নজির বলা যায়।

তোদাসাম সম্প্রদায়েরই বাসিন্দা আদামাদুচু মেসরাম নাগুবাই চান্দু নামে ৫২ বছর বয়সি ওই মহিলা মহারাষ্ট্রের জাভিতা তালুকের কোদ্দেপুর গ্রামের বাসিন্দা। এবার তিনি দ্বিতীয় বছর তেলঙ্গানার আদিলাবাদ জেলার নারনুর এলাকায় কামদেব জাতারা উৎসবে যোগ দিতে আসেন। রবিবার রাতে তিনি এই মেলায় আসেন। আর পুজো দিয়েই বিশ্বাস নিয়ে ২ লিটার তিসির তেল পান করে নিলেন চান্দু। যেভাবে জল পান করা হয়, সেভাবে সেকেন্ডের মধ্যে তিসির তেল পান করে কার্যত মেলা চত্বরে নজির গড়লেন চান্দু।

কেবল চান্দু নন, তোদাসাম আদিবাসী সম্প্রদায়ের বহু মহিলাই তাঁদের বিশ্বাস মোতাবেক কামদেব জাতারা উৎসবের মেলায় এসে সৌভাগ্যসূচক তিসি তেল পান করেন। তাঁদের বিশ্বাস, এই তেল পান করলে ভাল কিছু ঘটবে। পরিবারের সকলের ভাল হবে। কামদেব মন্দির কমিটির সদস্য থোদাসাম নাগোরাও জানান, কয়েক শতাব্দী ধরে এই রীতি চলে আসছে।

মূলত, তোদাসাম আদিবাসী সম্প্রদায়ের উৎসব হল কামদেব জাতারা উৎসব। প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমার দিন আদিলাবাদ জেলার নারনুরে এই উৎসব হয়। এই উৎসবকে কেন্দ্র করে মেলাও বসে। এবারে গত শুক্রবার রীতি মেনে ঐতিহ্যবাহী বাজনা বাজিয়ে এই উৎসব শুরু হয়। তারপর দ্বিতীয় দিন ঘরে তৈরি তিসির তেল বিগ্রহকে অর্ঘ্য হিসাবে নিবেদন করা হয়। সেই তিসির তেলই মেলায় আগত তোদাসাম সম্প্রদায়ের মহিলারা পান করেন। ১৫ দিন ধরে মেলা চলে। উদ্যোক্তারা স্থানীয়দের আনন্দ দিতে ক্রিকেট, কবাডি, ভলিবল প্রতিযোগিতারও আয়োজন করে।

তেলঙ্গনায় কামদেব জাতারা উৎসব হলেও অন্ধ্র প্রদেশ, ছত্তীশগঢ়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বিভিন্ন জেলা থেকে তোদাসাম সম্প্রদায়ের হাজার-হাজার পুণ্যার্থী এই মেলায় আসেন। অনেকে তিসির তেল পান করতে না পারলেও মেলা চত্বরে আসেন সেই দৃশ্যের সাক্ষী হতে। ভিড় সামাল দিতে প্রচুর পুলিশকর্মীও মোতায়েন হয় মেলা চত্বরে। এছাড়া প্রশাসনের তরফে মেলায় মিনি দরবার বসে। সবমিলিয়ে বলা যায়, কামদেব জাতারা উৎসব তোদাসাম সম্প্রদায়ের কাছে মহোৎসবে পরিণত হয়।

Follow Us
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক