AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alipore Zoo: চিড়িয়াখানায় এয়ার কুলারের হাওয়া খাবে পশুপাখিরা, ডায়েটে জুড়ল টকদই

Alipore Zoo: নাজেহাল অবস্থায় শুধু সাধারণ মানুষজনই নয়, যেভাবে বেলাগাম গতিতে পারদ চড়ছে, তাতে সমস্যা হচ্ছে পশুপাখিদেরও। এমন অবস্থায় তাই এবার আলিপুর চিড়িয়াখানায় পশুপাখিদের জন্য করা হল বিশেষ বন্দোবস্ত। পশুদের খাঁচায় বসানো হল এয়ার কুলার।

Alipore Zoo: চিড়িয়াখানায় এয়ার কুলারের হাওয়া খাবে পশুপাখিরা, ডায়েটে জুড়ল টকদই
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 21, 2024 | 5:07 PM
Share

কলকাতা: তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। শহর কলকাতার পারদ আজও ৪০ পার। জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা। দুপুরে রাস্তায় বেরলেই যেন গায়ে আগুনের হলকা লাগছে। আর এই নাজেহাল অবস্থায় শুধু সাধারণ মানুষজনই নয়, যেভাবে বেলাগাম গতিতে পারদ চড়ছে, তাতে সমস্যা হচ্ছে পশুপাখিদেরও। এমন অবস্থায় তাই এবার আলিপুর চিড়িয়াখানায় পশুপাখিদের জন্য করা হল বিশেষ বন্দোবস্ত। পশুদের খাঁচায় বসানো হল এয়ার কুলার।

Air Cooler in Zoo

চি়ড়িয়াখানায় এয়ার কুলার

বৈশাখের একদম শুরু থেকেই যেভাবে গরম বেড়েছে, তাতে পশুদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের। চিড়িয়াখানার পশুদের জন্য ডায়েট এই গরমের কারণে আগেই বেশ কিছু ক্ষেত্রে বদল আনা হয়েছে। রসানো ফল দেওয়া হচ্ছে ডায়েটে। শিম্পাঞ্জি, ভল্লুকদের ডায়েটে রাখা হয়েছে টক দইয়ের ব্যবস্থা। আর এবার চিড়িয়াখানার পশুদের খাঁচার সামনে বসানো হল এয়ার কুলারও। ভল্লুক ও ক্যাঙারুর খাচায় বসানো হয়েছে এয়ার কুলার। জিরাফ ও সাপেদের খাঁচার সামনে দেওয়া হয়েছে টেবিল ফ্যান ও সিলিং ফ্যান।

এই তীব্র দাবদাহের পরিস্থিতির মধ্যে বেশ কিছু পশুপাখিকে সকালে জল দিয়ে স্নান করানো হচ্ছে। আর বাঘ-সিংহের ব্যবহারের জল ঘন ঘন বদল করা হচ্ছে। যাতে এই চরম গরমের মধ্যে অন্তত ঠান্ডা জলটুকু পায় তারা। পানীয় জলের সঙ্গে দেওয়া হচ্ছে ওআরএসও। চিড়িয়াখানায় ইতিমধ্য়েই নিয়ে আসা হয়েছে চাঁই চাঁই বরফ। প্রয়োজনমতো সেগুলিকে কাজে লাগানো হবে পশুপাখিদের ব্যবহারের জলে।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন