AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Shahjahan-Sandeshkhali: হেফাজতে শাহজাহান, দফায় দফায় সন্দেশখালি যাচ্ছে CBI, কোন পথে তদন্ত?

Sheikh Shahjahan-Sandeshkhali: বনগাঁতেও যায় সিবিআই। যে জায়গায় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল সেখানে যায় সিবিআইয়ের টিম। কোথায় কোথায় সিসিটিভি আছে সেগুলো চিহ্নিত করা হয়। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশিতে গিয়ে আক্রমণের মুখে পড়েছিল ইডি।

Sheikh Shahjahan-Sandeshkhali: হেফাজতে শাহজাহান, দফায় দফায় সন্দেশখালি যাচ্ছে CBI, কোন পথে তদন্ত?
শেখ শাহজাহান (ফাইল ছবি)Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Mar 08, 2024 | 9:24 AM
Share

কলকাতা: ৫৫ দিন কোনও খোঁজ ছিল না। তারপর তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। আর বর্তমানে হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। একদিকে, চলছে জেরার পর জেরা। তারই মধ্যে দফায় দফায় সন্দেশখালি যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার রাতে সন্দেশখালির একাধিক জায়গা পরিদর্শন করেছেন তদন্তকারীরা। কোন পথে ইডি-র ওপর হামলা হয়েছিল। কোন দিকে থেকে এসেছিলেন হামলাকারীরা? সে সব খতিয়ে দেখার জন্যই গিয়েছিলেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখানে চারপাশ পর্যবেক্ষণ করেন তাঁরা। গত ৫ জানুয়ারি ওই বাড়ির সামনেই ইডি অফিসারদের ওপর হামলা চালিয়েছিল একদল লোক। যার জন্য তল্লাশিতে গিয়েও বাড়ির ভিতর প্রবেশই করতে পারেননি অফিসাররা। রক্তাক্ত অবস্থায় এলাকা ছাড়তে হয়েছিল তাঁদের।

অন্যদিকে, সরবেড়িয়ার শাহজাহান বাজারেও সন্ধ্যায় যায় সিবিআই। স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। চারপাশের ছবি তোলেন, ভিডিয়ো রেকর্ড করেন। কীভাবে আক্রমণ করা হয়েছিল, তা বোঝার চেষ্টা করেন।

অন্যদিকে, বনগাঁতেও যায় সিবিআই। যে জায়গায় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল সেখানে যায় সিবিআইয়ের টিম। কোথায় কোথায় সিসিটিভি আছে সেগুলো চিহ্নিত করা হয়। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশিতে গিয়ে আক্রমণের মুখে পড়েছিল ইডি। সেই ঘটনার তদন্তভার নেওয়ার পর এবার সেখানেই যায় সিবিআই।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা