AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian in Bangladesh: প্রাণ বাঁচাতে বাংলাদেশের হোটেলের চার তলা থেকে ঝাঁপ মেরেছেন ভারতীয় এই যুবক! হাঁটু দু’টুকরো, অত্যাচারের পরিধি এখন কতটা? গায়ে কাঁটা দেওয়ার মতো কথা

Bangladesh Protest: এমনকি আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। চার তলা পর্যন্ত কোনও ক্রমে নেমেছিলেন। পরে চার তলা থেকেই দুই ভাই প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন। এখনও তাঁদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

Indian in Bangladesh: প্রাণ বাঁচাতে বাংলাদেশের হোটেলের চার তলা থেকে ঝাঁপ মেরেছেন ভারতীয় এই যুবক! হাঁটু দু'টুকরো, অত্যাচারের পরিধি এখন কতটা? গায়ে কাঁটা দেওয়ার মতো কথা
হোটেলের চার তলা থেকে ঝাঁপImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2024 | 4:08 PM
Share

কলকাতা: অশান্ত বাংলাদেশে প্রাণ বাঁচাতে গিয়ে চার তলা থেকে ঝাঁপ দিয়েছেন এক ভারতীয় যুবক। হাঁটু থেকে ভেঙে গিয়েছে তাঁর দুটো পা। গুরুতর আঘাত লেগেছে তাঁর পীঠে। বাংলাদেশ থেকে অ্য়াম্বুলেন্সে ফিরতে হল দেশে। কয়েকদিন আগে অসমের বাসিন্দা রবিউল ইসলাম ব্যবসার কাজে বাংলাদেশে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই শহিদ আলি। দুজনে যশোরের একটি হোটেলে উঠেছিলেন। হোটেলের ১২ তলার রুমে ছিলেন। দুপুরে বাইরে ভয়ঙ্কর আওয়াজ শুনে হোটেলের রুমের জানালা খোলেন। দেখতে পান, আন্দোলনকারীরা ঘিরে ফেলেছেন পুরো হোটেল। এমনকি আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। চার তলা পর্যন্ত কোনও ক্রমে নেমেছিলেন। পরে চার তলা থেকেই দুই ভাই প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন। এখনও তাঁদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

আক্রান্ত যুবক বললেন, “ওরা তখন হোটেলে হামলা চালাচ্ছিল। বেপরোয়া ভাঙচুর চালাচ্ছিল। হোটেলের রুমে আমরা ছিলাম। আমাদের ওপর যে কোনও মুহূর্তে হামলা হতে পারত। কাপড় জামা ব্যাগে ভরে লিফটে না নেমে সিঁড়ি দিয়ে নামছিল। তারপর ওরা নীচে আগুন ধরিয়ে দিয়েছিল। পুরো সিঁড়ি দিয়ে ধোঁয়া ওপরে উঠে আসছিল। আমরা জানালা দিয়ে পাশের হোটেলে যাই। সেখান থেকে লাফ মারি।”

শেখ হাসিনা দেশ ছাড়ার পরও সোমবার যথেচ্ছ হামলা, অগ্নিসংযোগ, পিটিয়ে মারার ঘটনা ঘটেছে বাংলাদেশে। শুধু সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তাতে মৃত্যু হয়েছে অন্তত ১০৯ জনের! হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শহিদের মতো বহু ভারতীয় প্রাণ হাতে নিয়েই পালিয়েছেন বাংলাদেশ থেকে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত