AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: তাপসকে বোঝাতে গিয়ে কুণাল পেলেন ‘প্রেমপত্র’

Kunal Ghosh: সম্প্রতি তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এরপর দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে ইস্তফা দেন কুণাল ঘোষ। ভুবনেশ্বরে এইমস-এ থাকাকালীন সুদীপের চিকিৎসার খরচ কে দিয়েছিল, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন কুণাল, যা দলকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট।

Kunal Ghosh: তাপসকে বোঝাতে গিয়ে কুণাল পেলেন 'প্রেমপত্র'
তাপসের বাড়িতে কুণাল ঘোষ। ফাইল ছবি। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 1:04 PM
Share

কলকাতা: দল ও বিধায়ক পদ দুটোই ছাড়ছেন তাপস রায়, এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন সোমবার সকালে মান ভাঙাতে যান কুণাল ঘোষ। দলের দুটি পদে ইস্তফা দেওয়ার পরও দলের হয়েই তিনি তাপস রায়ের কাছে গিয়েছিলেন বলে সূত্রের খবর। তাপস রায়ের বাড়ির ড্রয়িং রুমে বসে যখন কুণাল ঘোষ ও ব্রাত্য বসু কথা বলছেন, তখনই নাকি কুণালের কাছে আসে দলের ‘শোকজ লেটার।’ কুণাল ও ব্রাত্য বেরিয়ে যাওয়ার পর সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন তাপস রায়।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ওপর প্রবল অভিমানের কথা এদিন শোনা গিয়েছে তাপস রায়ের মুখে। তিনি জানিয়ে দিয়েছেন, দল ছাড়ার সিদ্ধান্তে অনড় তিনি। ব্রাত্য-কুণালের সঙ্গে কথা বলার পরও যে বরফ গলেনি, তা স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এদিন যখন তাঁর বাড়িতে কুণাল ঘোষ বসেছিলেন, সেই সময় কুণালের কাছে এসেছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পাঠানো শোকজ লেটার। তাপস রায় বলেন, “এই দলে যাদের সাসপেনশন হওযার কথা, শোকজ করার কথা, বহিষ্কার করার কথা, তারা বহাল তবিয়তে আছে।”

শোকজ বা কারণ দর্শানোর নোটিস নিয়ে অবশ্য জল্পনা ছিলই। কুণালকে যে শোকজ করা হবে, তা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল ঘাসফুলের অন্দরে। এদিন সেই শোকজ লেটার পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

সম্প্রতি তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এরপর দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে ইস্তফা দেন কুণাল ঘোষ। ভুবনেশ্বরে এইমস-এ থাকাকালীন সুদীপের চিকিৎসার খরচ কে দিয়েছিল, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন কুণাল, যা দলকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। এরপরই শোকজ নিয়ে জল্পনা তৈরি হয়। কুণাল ঘোষ আগেই বলেছিলেন,  শোকজ করা হলে তিনি তা প্রেমপত্রের মতো গ্রহণ করবেন।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...