AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan-Rachana: ২৯ আসন পেতেই ২৯ দম্পতিকে নিয়ে জমাইষষ্ঠীর জমকালো সেলিব্রেশন, ‘শ্বশুর-শাশুড়ির’ ভূমিকায় মদন-রচনা

Madan-Rachana: ইলিশ থেকে চিংড়ি মাছ, দই থেকে মিষ্টি, কী ছিল না এদিনের মেনুতে। সব নিজের হাতে পরিবেশন করতে দেখা যায় রচনাকে। শেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদনের প্রশংসায় পঞ্চমুখও হতে দেখা যায় তাঁকে।

Madan-Rachana: ২৯ আসন পেতেই ২৯ দম্পতিকে নিয়ে জমাইষষ্ঠীর জমকালো সেলিব্রেশন, ‘শ্বশুর-শাশুড়ির’ ভূমিকায় মদন-রচনা
উদযাপনে রচনা মদন Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jun 12, 2024 | 7:41 PM
Share

কলকাতা: লোকসভায় তৃণমূলের আসন ২৯, লোকসভার ফলে চাঙ্গা তৃণমূল। ফল বেরোনোর পর বাঙালির প্রথম বড় উৎসব জামাই ষষ্ঠী। তাই সেলিব্রেশন হয়ে গেল ভবানীপুরে। ৬২ পল্লি পুজো প্রাঙ্গণে বুধবার স্পেশ্যাল ২৯ জোড়া মেয়ে-জামাই বরণ করতে পুরোদস্তুর শ্বশুরের ভূমিকায় দেখা গেল মদন মিত্রকে। সঙ্গে ছিলেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মূলত যাদের আলাদা করে জামাইষষ্ঠী পালন করার সামর্থ্য নেই সেই সমস্ত দুঃস্থ পরিবারের লোকজনদের নিয়েই পালন করা হল জামাইষষ্ঠীর অনুষ্ঠান।

এদিকে এদিন আবার জমাইষষ্ঠীকে সামনে রেখে বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তোপ দাগেন মদন। বলেন, “ওদের আশীর্বাদ করতে আমি আর রচনা এসেছি। আমরাই আসলে শ্বশুর-শাশুড়ির ভূমিকায় রয়েছি। ২৯ জন দম্পতিকে ডাকা হয়েছে। আমরা ২৯ আসলে জিতেছি। সে জন্যই ২৯ দম্পতিকে ডাকা হয়েছে। যাঁদের পরিবারের অবস্থা খুবই খারাপ, যাঁরা এই উৎসবে সামিল হতে পারে না। আমরা আজ তাঁদেরই ডেকেছি। আমরা বলছি আয় মোদী দেখে যা বাংলার সংস্কৃতি কাকে বলে। এই বার্তাই ওনাকে দিচ্ছি।” 

ইলিশ থেকে চিংড়ি মাছ, দই থেকে মিষ্টি, কী ছিল না এদিনের মেনুতে। সব নিজের হাতে পরিবেশন করতে দেখা যায় রচনাকে। শেষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদনের প্রশংসায় পঞ্চমুখও হতে দেখা যায় তাঁকে। বলেন, “যাঁরা আজ জামাই ষষ্ঠীতে সামিল হলেন তাঁদের কারও শাশুড়ি নেই। মদনদাই মূল উদ্যোক্তা। উনি এ ধরনের নানা মজার মজার অনুষ্ঠানের আয়োজন করেন। সে জন্যই তিনি এত জনপ্রিয়। আমাকে ডাকলে আমি আসার চেষ্টা করি। আজ উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি এসেছি।”  

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী