AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabyasachi Dutta: ‘সিংহের মুখে রক্ত লাগালে তো সিংহ কামড়ে খাবেই…’, প্রমোটার মারধরের ঘটনায় বিস্ফোরক সব্যসাচী দত্ত

Sabyasachi Dutta: উত্তরবঙ্গের ছিলাপোতা থেকে দিঘা, কাউন্সিলরের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু খালি হাতে ফিরেছে। এবার এই নিয়ে মুখ খুললেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁর মন্তব্য, 'সিংহের মুখে রক্ত লাগালে কামড়ে খাবেই।'

Sabyasachi Dutta: 'সিংহের মুখে রক্ত লাগালে তো সিংহ কামড়ে খাবেই...', প্রমোটার মারধরের ঘটনায় বিস্ফোরক সব্যসাচী দত্ত
বিধাননগরে প্রমোটার পেটানোর ঘটনায় মুখ খুললেন সব্যসাচী দত্ত Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 25, 2024 | 12:30 PM
Share

কলকাতা: তোলা না পেয়ে বাগুইআটির প্রমোটারকে মারধরের ঘটনায় ১১ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু বিধাননগরের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে এখনও ধরা যায়নি। এখনও তাঁর হদিশই পেল না পুলিশ। এফআইআর-এ ২০ জনের নাম রয়েছে। তার মধ্যে মাত্র ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তোলাবাজি, খুনের চেষ্টার ধারা থাকা সত্ত্বেও কেন গ্রেফতার নয়? আতঙ্কে নিগৃহীত প্রমোটার। উত্তরবঙ্গের ছিলাপোতা থেকে দিঘা, কাউন্সিলরের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু খালি হাতে ফিরেছে। এবার এই নিয়ে মুখ খুললেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁর মন্তব্য, ‘সিংহের মুখে রক্ত লাগালে কামড়ে খাবেই।’

সব্যসাচী আরও বলেন, “গ্রাম বাংলায় একটা চলতি কথা রয়েছে, বিয়ের প্রথম রাতেই বিড়াল মারতে হয়। প্রথম দিনই রুখে দাঁড়ানোর ছিল। তাহলে এই পরিস্থিতির সম্মুখীন হতে হত না। আর হতে হলেও ওঁর ওই টাকাটা যেত না। অন্তত এই এপিসোডের পর ওঁকে টাকাটা দিতে হত না। এখন টাকাও গেল, রক্তও গেল। সিংহের মুখে রক্ত লাগালে তো সিংহ কামড়ে খাবেই। ”

গোটা বিষয়ে আতঙ্কিত আক্রান্ত প্রমোটার। তিনি বলেন, “সব্যসাচী দত্তের কথায় তো আমার মনে হচ্ছে, আমার জীবনটাও যাবে। আমি ন্যায় বিচারের দিকে তাকিয়ে। মাননীয় মুখ্য়মন্ত্রীর দিকে তাকিয়ে। যদি মরতে হয় মরব। আগের যে আইসি ছিলেন তিনি বলেছিলেন, কাউন্সিলরের সঙ্গে বসে যাও। বসে ব্যাপারটা মিটিয়ে নাও। আমি কিছু করতে পারব না, কোনও এফআইআর নিতে পারব না। ১১ দিন যে পালিয়ে থাকতে পারে, সে কত বড় প্রভাবশালী।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?