AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Scam: চা বাগানের ঝুপড়ি ঘরেই ‘ক্লু’, জানেন বাংলা জুড়ে ছাত্রদের সঙ্গে কীভাবে হচ্ছে কোটি কোটি টাকার জালিয়াতি?

Tab Scam: AEPS জালিয়াতির আঁতুড়ঘর ছিল এই চোপড়া। সেখানে চা বাগানে ঘর বানিয়ে চলেছিল জালিয়াতির কারবার একই চক্র ট্যাব জালিয়াতিতেও যুক্ত কিনা তদন্ত করছে লালবাজার।

Scam:  চা বাগানের ঝুপড়ি ঘরেই ‘ক্লু’, জানেন বাংলা জুড়ে ছাত্রদের সঙ্গে কীভাবে হচ্ছে কোটি কোটি টাকার জালিয়াতি?
ট্যাব জালিয়াতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 11:57 AM
Share

কলকাতা:  চা বাগানের মধ্যে একটা ঝুপড়ি ঘর। সেই ঘরে বসেই কষা হয়েছে ছক। ছাত্রদের জন্য বরাদ্দ সরকারি খাতের কোটি কোটি টাকা জালিয়াতির গোটা প্ল্যানটাই কষা হয়েছে চা বাগানের ঝুপড়িতে বসে। ট্যাব জালিয়াতিতে সরশুনা থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে চা বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। চোপড়া গিয়ে কলকাতা পুলিশ ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ছাত্রদের অ্যাকাউন্টের বদলে ট্যাবের টাকা ঢুকেছে ধৃতদের অ্যাকাউন্টে!

প্রসঙ্গত, AEPS অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে জালিয়াতির আঁতুড়ঘর ছিল এই চোপড়া। সেখানে চা বাগানে ঘর বানিয়ে চলেছিল জালিয়াতির কারবার। সেই একই চক্র ট্যাব জালিয়াতিতেও যুক্ত কিনা তদন্ত করছে লালবাজার।

কলকাতা পুলিশ সূত্রে খবর, যার টাকা পাওয়ার কথা, অর্থাৎ সংশ্লিষ্ট ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে দিয়েই জালিয়াতি করা হচ্ছে। কীভাবে নম্বর বদলানো হচ্ছে, সেটা তদন্ত সাপেক্ষ। পুলিশ এটা দেখতে চাইছে, অ্যাকাউন্ট নম্বর বদল কি স্কুলেই হচ্ছে, নাকি অন্য কোনওভাবে অ্যাকাউন্ট হ্যাক করে তা করা হচ্ছে, সেটা দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, এর আগেও ট্যাব জালিয়াতিকাণ্ডে চোপড়ার নাম উঠে এসেছিল। তখন প্রকাশ্যে এসেছিল ঝাড়খণ্ডের একটা গ্যাঙের কথাও। এই ক্ষেত্রেও ঝাড়খণ্ডের কোনও গ্যাঙের সঙ্গে চোপড়ার এই দুই ধৃতের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত দুজনকে ইসলামপুর আদালতে পেশ করা হবে। তারপর তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতায়। বৃহস্পতিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। তাদের জেরা করে পুলিশ ‘ক্লু’ পেতে চাইছে কীভাবে এই জালিয়াতি হচ্ছে। ট্যাব জালিয়াতিকাণ্ডে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Follow Us
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?