AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: ধেয়ে আসছে ঝড়, বাংলার এই ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Weather Update: শুধু দক্ষিণবঙ্গের জেলা নয়, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়েও। দার্জিলিং ও কালিম্পংয়ে জারি হয়েছে হলুদ সতর্কতা। সন্ধ্যা ৬টার পর থেকেই দুই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে।

Weather Update: ধেয়ে আসছে ঝড়, বাংলার এই ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
গ্রাফিক্স - এআইImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Apr 04, 2024 | 9:12 PM
Share

কলকাতা: তীব্র দাবদহে পুড়ছে গোটা বাংলা। ৪০ ডিগ্রির দোরগোড়ায় দাঁড়িয়ে পশ্চিমের একের পর এক জেলা। কলকাতাতেও পারা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো একাধিক জেলায়। তবে এরইমধ্যে নামছে স্বস্তির বৃষ্টি। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়ায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস। জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে। 

শুধু দক্ষিণবঙ্গের জেলা নয়, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়েও। দার্জিলিং ও কালিম্পংয়ে জারি হয়েছে হলুদ সতর্কতা। সন্ধ্যা ৬টার পর থেকেই দুই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে।  বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। হাওয়া অফিস বলছে আগামী শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে একাধিক জেলায়। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। 

রবিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়ার দেখা মিলতে পারে। তবে বৃষ্টি হলেই যে তাপপ্রবাহের হাত থেকে রেহাই মিলছে এমনটা নয়। রবিবারও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। 

Follow Us
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?