AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tapas Roy: তাপসের ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি, কবে সিদ্ধান্ত নেবেন স্পিকার?

Tapas Roy: তাপস রায়ের পরবর্তী রাজনৈতিক গতিবিধি কী হতে চলেছে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদি তাপসবাবু অন্য দলে চলেও যান, তবে যাওয়ার আগে আগে বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান রাজনীতিকের এই পদক্ষেপকে ভাল দৃষ্টান্ত বলেই মনে করছেন স্পিকার। তবে তাপসবাবু এই সিদ্ধান্ত নেওয়ায়, তাঁর যে খারাপ লেগেছে, সে কথাও গোপন করলেন না স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়।

Tapas Roy: তাপসের ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি, কবে সিদ্ধান্ত নেবেন স্পিকার?
বিমান বন্দ্যোপাধ্যায়া ও তাপস রায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 3:03 PM
Share

কলকাতা: জমে থাকা রাগ-অভিমান সব উগরে দিয়ে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন তাপস রায়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক এবার ছিন্ন করলেন তিনি। তাপসবাবুর বক্তব্য, তৃণমূল কংগ্রেস তাঁর জন্য নয়। তাঁর কথায়, এখন তিনি মুক্ত বিহঙ্গ। তাঁর পরবর্তী রাজনৈতিক গতিবিধি কী হতে চলেছে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদি তাপসবাবু অন্য দলে চলেও যান, তবে যাওয়ার আগে আগে বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান রাজনীতিকের এই পদক্ষেপকে ভাল দৃষ্টান্ত বলেই মনে করছেন স্পিকার। তবে তাপসবাবু এই সিদ্ধান্ত নেওয়ায়, তাঁর যে খারাপ লেগেছে, সে কথাও গোপন করলেন না স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়।

প্রসঙ্গত, আজই স্পিকারের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন তাপস রায়। তবে সেই ইস্তফাপত্রের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেনটি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার বলেন, আজ তাপস রায় পদত্যাগ পত্র জমা দিয়ে গিয়েছেন। আজ পরীক্ষা করা হবে পদত্যাগ পত্র। আগামিকাল দুপুর ১২টায় তাপস রায়ের পদত্যাগ পত্র গ্রহণ নিয়ে সিদ্ধান্ত জানাবেন স্পিকার।

সম্প্রতি উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়ে গিয়েছেন তিনি। একবার, দুবার নয়… বারংবার উত্তর কলকাতার এই দুই দাপুটে নেতার সংঘাতের ছবি উঠে এসেছে সংবাদ শিরোনামে। কিছুদিন আগেও যখন কুণাল সুদীপের বিরুদ্ধে বোমা ফাটিয়েছিলেন, তখনও কুণালের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাপস রায়কে। রবিবার রাত থেকেই তাপসের তৃণমূল ছাড়ার জল্পনা শুরু হয়েছিল। আজ সকালেও ব্রাত্য ও কুণাল দুজনে গিয়েছিলেন বর্ষীয়ান নেতার মান ভাঙাতে। কিন্তু তাপস রায় তাঁর সিদ্ধান্তে অনড়। কুণাল-ব্রাত্যরা চলে যেতেই সোজা বিধানসভায় গিয়ে স্পিকারের ঘরে নিজের ইস্তফাপত্র জমা দেন তাপস।

২০২০ সালের শেষদিকে তৃণমূলের বিধায়ক পদ ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার তাপস কী করেন, সেটাই দেখার।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়