AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tapas Roy: ‘বাম আমলেও রাজনীতি করেছি, কখনও বাড়িতে পুলিশ পর্যন্ত আসেনি’, অকপট তাপস

Tapas Roy: তিনি এও বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বরাবরই তিনি প্রতিবাদ করেছেন। সে কথা সকলেই জানে। বলেছেন, "অর্থের বিনিময়ে কোথাও কিছু হয়েছে, তা দলের মধ্যে হলেও প্রতিবাদ করেছি। ভালকে ভাল, খারাপকে খারাপ বলেছি।" টিভি নাইন বাংলাকে তাপসবাবু এও জানালেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক লড়াই-সংগ্রাম পেরিয়ে এসেছেন। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি তিনি বা তাঁর পরিবারের সদস্যরা কখনও হননি।

| Edited By: | Updated on: Jan 13, 2024 | 4:45 PM
Share

কলকাতা: দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার বর্ষীয়ান নেতা তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়ের। স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাঁর। খোদ বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেছিলেন, তিনি বিশ্বাস করেন এদের মধ্যে কয়েকজন দুর্নীতিগ্রস্ত নয়। এমনকী তাপসবাবুকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁরও বক্তব্য ছিল, তাপসবাবু চুরি করেছেন বলে তাঁর মনে হয় না। ইডির হানায় হতবাক খোদ তৃণমূল বিধায়কও। টিভি ৯ বাংলায় এক্সক্লুসিভ তিনি জানিয়েছেন সে কথা। শুধু তাই নয়, বাম আমলের প্রসঙ্গও উঠে এল তাঁর মুখে।

এ দিন তাপস রায় বলেছেন, বাম আমলেও তিনি চুটিয়ে রাজনীতি করেছেন। সেই সময় পুলিশ আসেনি। এখন তাঁর বাড়িতে ইডি এসেছে। বিধায়ক বলেন,”৩৪ বছরে সিপিএম-এর আমলে কখনও আমার বাড়ি বা অফিসে পুলিশ আসেনি।” তিনি এও বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বরাবরই তিনি প্রতিবাদ করেছেন। সে কথা সকলেই জানে। বলেছেন, “অর্থের বিনিময়ে কোথাও কিছু হয়েছে, তা দলের মধ্যে হলেও প্রতিবাদ করেছি। ভালকে ভাল, খারাপকে খারাপ বলেছি।”

টিভি নাইন বাংলাকে তাপসবাবু এও জানালেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক লড়াই-সংগ্রাম পেরিয়ে এসেছেন। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি তিনি বা তাঁর পরিবারের সদস্যরা কখনও হননি। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে একাধিক জায়গায় অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মন্ত্রী সুজিত বসুর বাড়িতে একদিকে যেমন হানা দিয়েছিলেন গোয়েন্দারা। তেমনই হাজির হয়েছিলের তাপস রায়ের বাড়িতেও। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এ দিন হানা দিয়েছিলেন তাঁরা।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট