AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weight Loss Tips: ভাত না রুটি, কী খেলে ৭ দিনেই ঝরবে মেদ?

Weight Loss Tips: পুষ্টিবিদদের মত ভাত এবং রুটি দু’টিরই ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ রয়েছে। ভাত খেলে ওজন বাড়বে আর রুটি খেলে নিয়ন্ত্রণে থাকবে, এই ধারণা ঠিক নয়। ছিপছিপে থাকতে দু’টিই খাওয়া যেতে পারে।

Weight Loss Tips: ভাত না রুটি, কী খেলে ৭ দিনেই ঝরবে মেদ?
Image Credit: David Talukdar, Adina Vlasceanu
| Updated on: Sep 27, 2024 | 7:52 PM
Share

পুজো শুরু হতে হাতে আর মাত্র বাকি ১১ দিন। অথচ কাজের চাপে ডায়েট করলেও শরীরচর্চা করবেন যে, সেই সময় হয়নি। তাই যতটা রোগা হবেন ভেবেছিলেন ততটাও মেদ ঝড়েনি। তেল-মশলা বাইরের খাবার সবই দূরে রেখেছেন। তবে চিন্তা একটাই। ডায়েট করলেও ভাত খাবেন না রুটি তা ঠিক করে উঠতে পারেননি। কি খেলে আরও দ্রুত কমবে ওজন, তা এখনও অজানাই।

সাধারণত রোগা হওয়ার জন্য ডায়েট শুরু করার প্রথমেই অনেকে ভাত বাদ দিয়ে দেন। ভাত খেলে ওজন বা়ড়ে এই ধারণা অনেকেরই। বদলে রুটি খেতে পছন্দ করেন। তবে ভাত না কি রুটি? দ্রুত ওজন ঝরাতে কোনটি বেশি উপকারী?

এই বিষয়ে পুষ্টিবিদদের মত ভাত এবং রুটি দু’টিরই ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ রয়েছে। ভাত খেলে ওজন বাড়বে আর রুটি খেলে নিয়ন্ত্রণে থাকবে, এই ধারণা ঠিক নয়। ছিপছিপে থাকতে দু’টিই খাওয়া যেতে পারে।

অনেকেই আছেন, যাঁরা সারা সপ্তাহে রুটি খান। আর ছুটির দিন কিংবা ‘চিট ডে’হলে এক দিন ভাত খান। এটি ভুল নিয়ম। সপ্তাহে চার দিন রুটি খেলে দু’দিন ভাত খাওয়া কিন্তু জরুরি।

মনে রাখবেন, রুটি খেলেও ওজন বেড়ে যেতে পারে। তাই গমের চেয়ে রাগি, জোয়ার, বাজরা দিয়ে তৈরি রুটি খান। তা ওজন কমানোর জন্য বেশি উপকারী। এগুলিতে গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম থাকে। ফলে শরীরে শর্করার মাত্রাও বৃদ্ধি পায় না।

আবার ওজন কমানোর ডায়েটেও ভাত রাখা যায়। তবে এমনি সাদা ভাত খেলে কিন্তু ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ব্রাউন রাইস খাওয়া ভাল। বেশি উপকার পাবেন। রুটিতে তা-ও গ্লুটেন থাকে। কিন্তু ব্রাউন রাইস গ্লুটেন মুক্ত।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত