AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hilsa Recipe: ইলিশ দিয়ে বানিয়ে নিন সুস্বাদু এই নতুন পদ, গরম ভাতের সঙ্গে জমে যাবে

Hilsa Recipe: ইলিশ ছাড়া বর্ষাকালের কথা ভাবাই যায় না। তাই দাম হাজার টাকা কেজি হলেও ইলিশ কিনতে পিছুপা হয় না বাঙালি। ইলিশ মাছ ভাজা, ইলিশের ভাপা, ইলিশের ঝোল তো সবাই খেয়েছেন। আম-কাসুন্দির ইলিশের পদও বেশ জনপ্রিয়। এবার বানিয়ে নিন কাশ্মীরি ইলিশ।

| Updated on: Jul 09, 2024 | 6:16 PM
Share
বর্ষা আর ইলিশ যেন ওতপ্রোতভাবে যুক্ত। ইলিশ ছাড়া বর্ষাকালের কথা ভাবাই যায় না। তাই দাম হাজার টাকা কেজি হলেও ইলিশ কিনতে পিছুপা হয় না বাঙালি

1 / 8
বর্ষাকাল মানেই ইলিশ আর চিংড়ির মরশুম। বাজারে ইলিশ কিনতে গেলে অবশ্য হাতে ছ্যাঁকা লাগে। তবে ইলিশ না হলেও বাঙালির প্রিয় চিংড়ি কেনাই যায়

2 / 8
কাশ্মিরি ইলিশ বানাতে ইলিশ মাছ ছাড়া লাগবে পোস্ত বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ, সর্ষের তেল, স্বাদমতো নুন এবং সামান্য চিনি

3 / 8
কাশ্মীরি ইলিশ বানানো বেশ সহজ। তবে মশলার পরিমাণ ঠিকমতো না হলে সুস্বাদু হবে না। ইলিশ মাছের ৬টি টুকরোর সঙ্গে ২ চামচ পোস্ত বাটা নিলে ভাল। আর ঝাল বেশি খেলে ২ চামচ লঙ্কা বাটা নেবেন

4 / 8
প্রথমে ইলিশ মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে নেবেন। এবার কড়াইয়ে তেল গরম করুন। তারপর তেলের মধ্যে নুন-হলুদ মাখানো ইলিশের টুকরো দিয়ে হালকা ভেজে অল্প জল দিয়ে সাঁতলে নিন

5 / 8
সাঁতলে নেওয়ার পর মাছগুলি কড়াই থেকে তুলে নিন। এবার ওই কড়াইয়ে অবশিষ্ট তেলের মধ্যেই লঙ্কা বাটা, পোস্ত বাটা জিরে গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন

6 / 8
তেলের সঙ্গে মশলা ভাল করে কষানো হলে অল্প জল দিন। তার মধ্যেই পরিমাণমতো নুন ও চিনি দিন। এবার তার মধ্যে মাছের টুকরোগুলি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। তার মধ্যে কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন

7 / 8
মশলার সঙ্গে ইলিশ মাছ ৫-৭ মিনিট ফোটানো হলে দারুণ গন্ধ বেরোবে। ব্যস, তৈরি কাশ্মীরি ইলিশ। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। এবার আঁচ থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন

8 / 8
Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?

গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা

কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?

খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...

নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা

এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?

ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে

হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে

রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?

বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা