AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs KKR IPL Match Result: চিপকে ধপাস; ব্যাটিং ব্যর্থতায় টানা চার হল না কেকেআরের

Chennai Super Kings vs Kolkata Knight Riders, আইপিএল 2024: নতুন ওভারের প্রথম বলেই মাহিকে স্ট্রাইক দেন ঋতুরাজ গায়কোয়াড়। সকলেই চাইছিলেন, ছয় মেরে ম্যাচ ফিনিশ করুক মাহি। কিন্তু ধোনিও সিঙ্গল নিয়ে স্কোর সমান করেন। ঋতুরাজকে স্ট্রাইক দিয়ে সেই বিরাটের মতোই যেন বলতে চাইলেন-তুমিই ম্যাচটা ফিনিশ করো। গায়কোয়াড়ের স্কোয়ারকাটে বাউন্ডারি এবং ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের। উইনিং শট এল বর্তমান ক্যাপ্টেনের ব্যাটেই।

CSK vs KKR IPL Match Result: চিপকে ধপাস; ব্যাটিং ব্যর্থতায় টানা চার হল না কেকেআরের
Image Credit: BCCI
| Updated on: Apr 08, 2024 | 11:36 PM
Share

মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামলেন। ধারাভাষ্যকাররও উত্তেজনায় ফেটে পড়েন। গ্যালারির পরিস্থিতি সহজেই অনুমান করা যায়। সে সময় ১৯ বলে ৩ রান প্রয়োজন চেন্নাই সুপার কিংসের। ওভারের শেষ বল হওয়ায়, সিঙ্গল নেওয়ার চেষ্টা করেননি। এখানেও সেই ঘটনার কথা তুলে ধরা যায়। দেশের হয়ে একটি ম্যাচে বিরাট অনবদ্য ইনিংস খেলেন, উল্টোদিকে ছিলেন ধোনি। চাইলে ম্যাচ ফিনিশ করতেই পারতেন। যদিও সেটা করেননি। এখানেও সেই পরিস্থিতি।

নতুন ওভারের প্রথম বলেই মাহিকে স্ট্রাইক দেন ঋতুরাজ গায়কোয়াড়। সকলেই চাইছিলেন, ছয় মেরে ম্যাচ ফিনিশ করুক মাহি। কিন্তু ধোনিও সিঙ্গল নিয়ে স্কোর সমান করেন। ঋতুরাজকে স্ট্রাইক দিয়ে সেই বিরাটের মতোই যেন বলতে চাইলেন-তুমিই ম্যাচটা ফিনিশ করো। গায়কোয়াড়ের স্কোয়ারকাটে বাউন্ডারি এবং ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের। উইনিং শট এবং রান বর্তমান ক্যাপ্টেনের ব্যাটেই।

বোর্ডে মাত্র ১৩৭ রানের পুঁজি। এমন ম্যাচ ঘোরাতে প্রয়োজন অবিশ্বাস্য বোলিং-ফিল্ডিং। শুরুতেই ক্যাচ ফেলে কাজ কঠিন করেছিল কেকেআর। ১৪ বল বাকি থাকতে সহজেই লক্ষ্য পেরিয়ে যায় চেন্নাই সুপার কিংস। শিবম দুবে শেষ মুহূর্তে আউট না হলে ৮ উইকেটে জিততে পারত চেন্নাই। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ইনিংস অ্যাঙ্কর করেন। ৬৭ রানের অপরাজিত পরিণত ইনিংস ঋতুরাজের। ইমপ্যাক্ট প্লেয়ার শিবম দুবে এই ম্যাচেও ইমপ্য়াক্ট রাখলেন। মাত্র ১৮ বলে ২৮ রান করেন।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা