AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul ভিডিয়ো: ‘মাহি ভাই মাঠে নামতেই…’ জিতেও আতঙ্কে লোকেশ রাহুল!

IPL 2024, KL Rahul on MS Dhoni: বোর্ডে ১৭৭ রানের লক্ষ্য। লখনউ সুপার জায়ান্টস বোলারদের বাড়তি কৃতিত্ব প্রাপ্য। ভুললে চলবে না অধিনায়ক লোকেশ রাহুলের পরিকল্পনাও। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। এর জন্য বোলিংয়ে শুরুটা ভালো হওয়া প্রয়োজন ছিল। পাওয়ার প্লে-তেই চেন্নাইয়ের দুই উইকেট নেয় লখনউ। তাতেও অবশ্য স্বস্তিতে থাকার কথা নয়। এর কারণ সিএসকে মিডল ও লোয়ার অর্ডার।

KL Rahul ভিডিয়ো: 'মাহি ভাই মাঠে নামতেই...' জিতেও আতঙ্কে লোকেশ রাহুল!
Image Credit: BCCI
| Updated on: Apr 20, 2024 | 3:51 AM
Share

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়। স্বস্তিতেই থাকার কথা লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলের। যদিও আতঙ্ক থেকে বেরোননি লোকেশ রাহুল। তার কারণ মহেন্দ্র সিং ধোনি। শ্রদ্ধা এবং আতঙ্ক, দুই-ই কাজ করে। ম্যাচ শেষে মাহির সঙ্গে দীর্ঘ সময় আড্ডার মেজাজে দেখা যায় রাহুলকে। গত ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছিল লখনউ। জয়ে ফিরতে পেরে কী বলছেন অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বোর্ডে ১৭৭ রানের লক্ষ্য। লখনউ সুপার জায়ান্টস বোলারদের বাড়তি কৃতিত্ব প্রাপ্য। ভুললে চলবে না অধিনায়ক লোকেশ রাহুলের পরিকল্পনাও। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। এর জন্য বোলিংয়ে শুরুটা ভালো হওয়া প্রয়োজন ছিল। পাওয়ার প্লে-তেই চেন্নাইয়ের দুই উইকেট নেয় লখনউ। তাতেও অবশ্য স্বস্তিতে থাকার কথা নয়। এর কারণ সিএসকে মিডল ও লোয়ার অর্ডার। বিশেষ করে বলতে হয় দূরন্ত ছন্দে থাকা শিবম দুবের কথা। কিন্তু পেস এবং স্পিনারদের ঘুরিয়ে ফিরিয়ে এত সুন্দর ভাবে কাজে লাগান রাহুল, নিয়মিত ব্যবধানে উইকেট হারায় চেন্নাই সুপার কিংস।

রবীন্দ্র জাডেজার হাফসেঞ্চুরি, রাহানে, মইন আলির অবদান। আলাদা করে বলতে হয় স্লগ ওভারে ৩০০-র উপর স্ট্রাইকরেটে ধোনির ২৮ রানের ইনিংস। ম্যাচ শেষে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ‘জিততে পেরে খুবই ভালো লাগছে। আমাদের পরিকল্পনাগুলো মাঠে কাজে লাগাতে পেরেছি, এটাই স্বস্তির। পিচ বুঝে বোলারদের ব্যবহারের চেষ্টা করেছি। মাঝ পথে মনে হয়েছিল, চেন্নাইকে ১৬০-র মধ্যে আটকে রাখতে পারব।’

মন্থর পিচে শট খেলা সহজ নয়। চেন্নাইয়ের স্কোর হয়তো ১৬০-এর মধ্যেই থাকতো। চেন্নাই ইনিংসে ১৩ বল বাকি থাকতে মইন আলি আউট হন দলীয় ১৪১ রানে। এরপরই ধোনির প্রবেশ। ধোনি মাত্র ৯ বলে ২৮ রান করেন। লোকেশ রাহুল যোগ করেন, ‘মাহি ভাই মাঠে নামতেই বোলারদের উপর চাপ বাড়ে। প্রতিপক্ষ বোলারদের ভুল করতে বাধ্য করে মাহি ভাই। সমর্থকরাও এত উচ্ছ্বসিত ছিল ধোনিকে ব্যাটিংয়ে নামতে দেখে, আমাদের তরুণ বোলাররা চাপে পড়েছিল। সে কারণেই চেন্নাই ১৫-২০ রান বাড়তি করতে পেরেছে। পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম, যদিও সে সময় কোনও পরিকল্পনাই কাজে দেয়নি।’

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা