AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ZIM: সূর্যকুমারকে ছুয়ে বিরাট আসনে রাজা, কিং কোহলির রেকর্ডও ছাপিয়ে যাবেন!

India Tour of Zimbabwe: ভারত জিম্বাবোয়ের কাছে হারার আগে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১২টি ম্যাচ জিতেছিল। হারারেতে হেরে সেই অপরাজিত তকমা ঘুচে গেল। আজ, ৭ জুলাই ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ।

IND vs ZIM: সূর্যকুমারকে ছুয়ে বিরাট আসনে রাজা, কিং কোহলির রেকর্ডও ছাপিয়ে যাবেন!
IND vs ZIM: সূর্যকুমারকে ছুয়ে বিরাট আসনে রাজা, কিং কোহলির রেকর্ডও ছাপিয়ে যাবেন! Image Credit: X
| Edited By: | Updated on: Jul 07, 2024 | 3:44 PM
Share

কলকাতা: তিনি নামেই শুধু রাজা নন। কাজেও রাজা। কথা হচ্ছে জিম্বাবোয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজাকে (Sikandar Raza) নিয়ে। ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে তাঁর অলরাউন্ড পারফরম্যান্স ছিল দেখার মতো। প্রথমে ১৯ বলে ১৭ রান করেন রাজা। এরপর বল হাতে নেন ৩টি উইকেট। সেই সুবাদে ম্যাচের সেরার পুরস্কার পান সিকান্দার রাজা। শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়ে এক রেকর্ড গড়েছেন রাজা। যাতে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ছুয়ে ফেলেছেন জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার। তিনি ভাঙতে পারেন বিরাট কোহলির (Virat Kohli) এক রেকর্ডও। কী সেই রেকর্ড?

আসলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বার ম্যাচের সেরার পুরস্কার রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। তিনি দেশের হয়ে ১২৫টি টি-২০ ম্য়াচে ১৬ বার ম্যাচের সেরা হয়েছেন। কোহলির পরই ছিলেন সূর্যকুমার যাদব। তিনি ৬৮টি টি-২০ ম্যাচে ১৫ বার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। এ বার জিম্বাবোয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা ছুয়ে ফেললেন স্কাইকে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮৭টি ম্যাচে ১৫ বার সেরার পুরস্কার পেয়েছেন সিকান্দার রাজা।

জিম্বাবোয়ের তারকা সিকান্দার রাজার সামনে এই সিরিজেই সুযোগ রয়েছে সূর্য ও বিরাটকে ছাপিয়ে যাওয়ার। কারণ ভারত ও জিম্বাবোয়ের এই সিরিজটি ৫ ম্যাচের টি-২০ সিরিজ। তার মধ্যে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে রাজার জিম্বাবোয়ে। ভারত জিম্বাবোয়ের কাছে হারার আগে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১২টি ম্যাচ জিতেছিল। হারারেতে হেরে সেই অপরাজিত তকমা ঘুচে গেল। আজ, ৭ জুলাই ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ।

Follow Us
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ