AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RONALDO : ১১১, বিশ্বরেকর্ড সিআর সেভেনের

 প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ম্যাকগ্রাথের পাস থেকে এগানের গোলে এগিয়ে যায় আয়ারল্যান্ড। ঘরের মাঠে পিছিয়ে পড়ে পর্তুগাল।

RONALDO : ১১১, বিশ্বরেকর্ড সিআর সেভেনের
বিশ্বরেকর্ড রোনাল্ডোর
| Edited By: | Updated on: Sep 02, 2021 | 9:50 AM
Share

লিসবনঃ বিশ্বরেকর্ড এমনভাবেও হয়। দল যখন নিশ্চিত জয় দেখতে পাচ্ছে, তখনই জ্বলে উঠলেন মহানায়ক। জ্বলে উঠলেন। পরপর দুটি গোল করে দলকে জেতালেন। আর প্রথম গোলের পরই তাঁর বহু অপেক্ষিত বিশ্বরেকর্ড হল মহা সমারোহে। এতো, কোনও সিনেমার শেষ অংশ মনে হয়। আসলে এটা বুধবার রাতে রোনাল্ডোর আরও একবার সুপারহিট নায়ক বনে যাওয়ার গল্প।

বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে এদিন পর্তুগাল মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের। প্রথমার্ধের মাত্র ১৫  মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সদ্য যোগ দিয়ে খবরের শিরোনামে চলে এসেছিলেন সিআর সেভেন। আর ১ সপ্তাহের মধ্যে তিনিই কি না জাতীয় দলের হয়ে মিস করলেন পেনাল্টি। সমালোচকরা যেন বসে আছে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। রোনাল্ডোর পেনাল্টি মিসের খেসারত যদি পর্তুগাল দেয়, তবে মহাতারকাকে সমালোচনায় ছিঁড়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ম্যাকগ্রাথের পাস থেকে এগানের গোলে এগিয়ে যায় আয়ারল্যান্ড। ঘরের মাঠে পিছিয়ে পড়ে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে সময় যত গড়িয়েছে ততই চাপ বেড়েছে পর্তুগালের উপর। বিশেষ করে রোনাল্ডোর উপর। শুরু থেকেই তিনি। অথচ দল হারছে। তবে কি ইউরো কাপে ব্যর্থতার রেশ চলছে এখনও?

রূদ্ধশ্বাস নাটকের মশলা যে মজুত ছিল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, কেইই বা জানত। ৮৯ মিনিটে গনকালোর মাপা সেন্টার থেকে মাথা ছুঁইয়ে পর্তুগালকে এগিয়ে দিলেন রোনাল্ডো। গড়লেন বিশ্বরেকর্ড। আলি দায়ির ১০৯ আন্তর্জাতিক গোলের রেকর্ড ছাপিয়ে ১১০ গোলের মালিক হলেন রোনাল্ডো। এখানেই শেষ নয়।

ম্যাচের অতিরিক্ত সময়ে আবার এক বিষাক্ত হেড। এবার জোয়াও মারিওর সেন্টার থেকে মাথা ছুঁইয়ে  পর্তুগালের জয় নিশ্চিত করলেন সিআর সেভেন। ২-১ গোলে ম্যাচ জিতল পর্তুগাল। আর ২ গোল করে বিশ্বের ১ নম্বর গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো।

ম্যাচ শেষে রোনাল্ডো জানান, “দারুণ মুহূর্ত। আমার বিশ্বরেকর্ডের জন্য নয়। আমাদের দল যেভাবে শেষপর্যন্ত লড়াই করে ম্যাচ জিতল, তা এককথায় অভূতপূর্ব।” বিশ্বরেকর্ডের পরেও রোনাল্ডোর গলায় শুধুই টিম গেম।

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ