AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Migrant Worker Death: বেঙ্গালুরু থেকে ফিরছিলেন বাড়ি, জলজ্যান্ত ছেলেটার রহস্যজনকভাবে মৃত্যু

Migrant Worker Death: মৃতের নাম কুরবান খান। তাঁর বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানার সরিষাদিঘি গ্রামে। ওই শ্রমিকের মৃত্যুর প্রকৃত তদন্তের দাবিতে সরব হয়েছে মৃত শ্রমিকের পরিবার। জানা গিয়েছে, কুরবান মাস চারেক আগে মার্বেল মিস্ত্রি হিসাবে বেঙ্গালুরুতে কাজে গিয়েছিলেন। ট্রেনে চড়ে বাড়ি ফেরার পথে অন্ধ্রপ্রদেশের টুনি এলাকায় রহস্যজনক ভাবে মৃত্যু হয় তাঁর।

Migrant Worker Death: বেঙ্গালুরু থেকে ফিরছিলেন বাড়ি, জলজ্যান্ত ছেলেটার রহস্যজনকভাবে মৃত্যু
কুরবান খানImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 14, 2024 | 10:33 AM
Share

বাঁকুড়া: বেঙ্গালুরুতে কাজের জন্য গিয়েছিলেন। সেখানেই থাকতেন। পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন। বাড়ি ফেরার জন্য দুদিন আগে ট্রেনে উঠেছিলেন তিনি। পথেই রহস্যজনক ভাবে মৃত্যু। বাড়ির ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

মৃতের নাম কুরবান খান। তাঁর বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানার সরিষাদিঘি গ্রামে। ওই শ্রমিকের মৃত্যুর প্রকৃত তদন্তের দাবিতে সরব হয়েছে মৃত শ্রমিকের পরিবার। জানা গিয়েছে, কুরবান মাস চারেক আগে মার্বেল মিস্ত্রি হিসাবে বেঙ্গালুরুতে কাজে গিয়েছিলেন। ট্রেনে চড়ে বাড়ি ফেরার পথে অন্ধ্রপ্রদেশের টুনি এলাকায় রহস্যজনক ভাবে মৃত্যু হয় তাঁর। পরে রেল পুলিশ মৃতের পকেটে থাকা ফোনের কলের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওই যুবকের মৃত্যু সংবাদ জানায়।

ঘটনার খবর জানাজানি হওয়ার পরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবার দেহ আনতে রওনা দিয়েছে অন্ধ্রপ্রদেশের টুনি স্টেশনের উদ্দেশ্যে। তবে মৃতের পরিবারের দাবি, ট্রেনের ভিতরে জলজ্যান্ত ওই যুবকের কীভাবে মৃত্যু হল তা বেশ রহস্যজনক। গোটা ঘটনার তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানানো হোক দাবি করেছে মৃতের পরিবার। মৃতের আত্মীয় আজিম মল্লিক বলেন, “টাকা নিয়ে মহাজনের সঙ্গে ফিরছিল। সকালবেলা মায়ের সঙ্গেও কথা বলে। ওর মাকে বলেওছিল যে ট্রেনে উঠে গেছে। এরপর আমাদের কাছে ফোনে মহাজন জানায় যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরাও এখান থেকে চেষ্টা করছিলাম খোঁজার। পরে জিআরপি ফোন করে জানায় এই খবর। জলজ্যান্ত ছেলেটার কী হল ট্রেনে? উবে গেল নাকি?”

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...