AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soil Mafia: জলপথে এসেই মাটি কেটে নিয়ে পালাচ্ছে মাটি মাফিয়ারা

Hooghly: গ্রামবাসী নির্মল মণ্ডল, সুকদেব মণ্ডলদের বক্তব্য, তাঁরা এই জমিতে চাষ করেন। অথচ ট্রলার ভরে মাটি নিয়ে পালাচ্ছে একদল। কেটে নিয়ে যাচ্ছে ফসলও। তাঁরা পুলিশকে জানিয়েছেন। পুলিশ এসেছিলও। তবে কিছুদিন বন্ধ থাকলেও আবার যেই কে সেই। তাঁরা চান, পুলিশ পিকেট চলুক নদীর ধারে।

Soil Mafia: জলপথে এসেই মাটি কেটে নিয়ে পালাচ্ছে মাটি মাফিয়ারা
কেটে নিয়েছে মাটি। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 28, 2024 | 11:42 PM
Share

হুগলি: মাটি মাফিয়ারা মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ। আর তার জেরে জিরাটের চরখয়রামারি গ্রামে ভাঙনের আতঙ্ক। বলাগড়ের বিস্তীর্ণ এলাকায় গঙ্গার ভাঙন এমনিতেই বড় সমস্যা। এলাকার লোকজনের অভিযোগ, এরমধ্যে আবার মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে অসাধু লোকজন। যার জেরে আতঙ্ক বাড়ছে।

বলাগড় ব্লকের জিরাট গ্রামপঞ্চায়েতের চর খয়রামারি গ্রাম। সেই গ্রামেরই রানিনগর মৌজার গঙ্গার পাড় থেকে কয়েক কিলোমিটার ধরে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ। এমনও অভিযোগ, জলপথেই আসছে ‘মাটি মাফিয়া’রা।

নৌকায় এসে মাটি কেটে নিয়ে পালাচ্ছে বলে অভিযোগ। প্রথমে রাতের অন্ধকারে মাটি কাটা চলছিল। এখন বেপরোয়া হয়ে উঠেছে মাফিয়ারাও। দিনের আলোতেই মাটি কেটে নিয়ে পালাচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসী নির্মল মণ্ডল, সুকদেব মণ্ডলদের বক্তব্য, তাঁরা এই জমিতে চাষ করেন। অথচ ট্রলার ভরে মাটি নিয়ে পালাচ্ছে একদল। কেটে নিয়ে যাচ্ছে ফসলও। তাঁরা পুলিশকে জানিয়েছেন। পুলিশ এসেছিলও। তবে কিছুদিন বন্ধ থাকলেও আবার যেই কে সেই। তাঁরা চান, পুলিশ পিকেট চলুক নদীর ধারে।

জিরাট গ্রামপঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে একটি দল এই এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন, কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গেও। জিরাট গ্রামপঞ্চায়েতের প্রধান তপন দাসের বক্তব্য, “পুলিশকে আমরা বিষয়টা জানালে পুলিশ এসে মাঝে মধ্যে দেখে যায়। তখনকার মত বন্ধ থাকে। কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে মাটি কাটা চলছে তা ভয়ঙ্কর।”

বলাগড়ে গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা।এইভাবে মাটি কেটে নিয়ে গেলে বড় বিপদে পড়বেন বলে আশঙ্কা এলাকাবাসীর। সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য অতনু ঘোষ বলেন, “তৃণমূলের আমলে মাটি চুরি করা একটা সাধারণ ঘটনা। আমরা শুনেছি পঞ্চায়েতের প্রধান নাকি সেখানে গিয়েছিলেন। এটা আইওয়াশ। শাসকদলের মদত ছাড়া এ কাজ সম্ভব নয়।”

হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের বক্তব্য, “বলাগড়ে এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও মাটি সমেত ডাম্পার আটকান তাঁরা। পুলিশের হাতে তুলেও দেন। তাতেও প্রশাসনের কোনও হেলদোল হয়নি। আর এখন চর খয়রামারি এলাকায় গঙ্গার ওপার থেকে মাটি মাফিয়ারা এসে নৌকা করে এখান থেকে মাটি নিয়ে যাচ্ছেন। তৃণমূল ছাড়া এটা সম্ভব নয়।”

হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, “আমরা একটা অভিযোগ পেয়েছি। এর আগেও একটা অভিযোগ হয়েছিল। আমরা গিয়েছিলামও। ছোট ছোট নৌকায় নদিয়ার দিক থেকে আসছে। মাটি বস্তায় ভরে নিয়ে যাচ্ছে। যে জায়গায় মাটি কাটা চলছে সেটা অনেকটাই দুর্গম। সহজে যাওয়া যায় না। তবুও আমরা দেখছি দ্রুত ব্যবস্থা নেব।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন