AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttarpara: ‘মৃত্যুর অপেক্ষা করছি…’, গৃহকর্তার মৃত্যুর পর থেকে ‘গৃহবন্দি’ স্ত্রী-পুত্র-কন্যা

Uttarpara: শ্রীরামপুরের বাসিন্দা আত্মীয় বৈষ্ণবদাস মুখোপাধ্যায় জানান, এই পরিবারের সঙ্গে প্রায়ই কথাবার্তা হয়। গত ৪ ফেব্রুয়ারি তাঁর শেষবার কথা হয়। গগন মুখোপাধ্যায়ের মৃত্যু পরিবারকে খুবই নাড়া দিয়েছিল বলে জানান তিনি। দু'-তিনদিন আগে জানান, তাঁদের অবস্থা ভাল নয়। এরপরই গতকাল বৈষ্ণবদাস এখানে আসেন। এসে দেখেন খুবই খারাপ অবস্থা পরিবারের সদস্যদের। এরপরই তিনি ডাক্তার দেখানোর উদ্যোগ নেবেন বলে ঠিক করেন।

Uttarpara: 'মৃত্যুর অপেক্ষা করছি...', গৃহকর্তার মৃত্যুর পর থেকে 'গৃহবন্দি' স্ত্রী-পুত্র-কন্যা
এলাকাবাসী উদ্বেগে। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 8:19 PM
Share

হুগলি: পারিবারিক বন্ধন কারও কারও ক্ষেত্রে এতটাই গভীর হয়, ছিন্ন হলে মনে হয় গোটা পৃথিবী খাঁ খাঁ করছে। সময়ের নিয়মে অবশ্য সে পরিস্থিতি সামলে নেন সিংহভাগ মানুষই। তবে যাঁরা সামলাতে পারেন না কেউ কেউ বেছে নেন কঠিন পথ। যেমন বেছে নিয়েছেন উত্তরপাড়ার মুখোপাধ্যায় পরিবারের তিন সদস্য। এক আত্মীয়কে ফোনে বলেছিলেন, ‘মৃত্যুর জন্য অপেক্ষা করছি’। এরপর দরজা ভেঙে যখন মা, ছেলে ও মেয়েকে উদ্ধার করা হয়, দু’জন অচৈতন্য।

উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউয়ের বাসিন্দা গগনবরণ মুখোপাধ্যায় কয়েকদিন আগেই মারা যান। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ছিলেন তিনি। এদিকে তাঁর মৃত্যুর পরই স্ত্রী শ্যামলীদেবী (৮০), ছেলে সৌরভ (৫৮) ও মেয়ে চুমকি (৫২) নিজেদের কার্যত গৃহবন্দি করে নেন।

শ্রীরামপুরের বাসিন্দা আত্মীয় বৈষ্ণবদাস মুখোপাধ্যায় জানান, এই পরিবারের সঙ্গে প্রায়ই কথাবার্তা হয়। গত ৪ ফেব্রুয়ারি তাঁর শেষবার কথা হয়। গগন মুখোপাধ্যায়ের মৃত্যু পরিবারকে খুবই নাড়া দিয়েছিল বলে জানান তিনি। দু’-তিনদিন আগে জানান, তাঁদের অবস্থা ভাল নয়। এরপরই গতকাল বৈষ্ণবদাস এখানে আসেন। এসে দেখেন খুবই খারাপ অবস্থা পরিবারের সদস্যদের। এরপরই তিনি ডাক্তার দেখানোর উদ্যোগ নেবেন বলে ঠিক করেন।

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, “গগন ভিলা বলে একটি বাড়িতে একটি পরিবার থাকে। বাড়ির তিন সদস্য কয়েকদিন ধরে দরজা বন্ধ করে ছিলেন। তাঁদের এক আত্মীয় স্থানীয় কাউন্সিলরকে জানান, কেউ তাঁকে ফোন করে বলেছে আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আমাকে কাউন্সিলর জানাতেই আমিও পুলিশের সঙ্গে যোগাযোগ করি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের প্রাণে বাঁচানোই আমাদের প্রথম কাজ। খুবই পরিচিত পরিবার ওরা। মা, ছেলে, মেয়েকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জন আত্মীয়ও এসেছেন।”

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট