AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri: দাম মিলছে না ঠিকঠাক, বিক্ষোভে নামলেন লঙ্কা চাষিরা

Dhupguri: কৃষকদের অভিযোগ, উৎপাদিত ফসল বিক্রি করতে সুপার মার্কেটে নিয়ে আসছেন তাঁরা। যে লঙ্কা রবিবারও পাইকারিভাবে ২৫ থেকে ২৭ টাকায় বিক্রি হচ্ছিল, তা আজ ১৬-১৭ টাকা দাম বলছে ফোরেরা। গুটিকয়েক ফোরে বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ।

Dhupguri: দাম মিলছে না ঠিকঠাক, বিক্ষোভে নামলেন লঙ্কা চাষিরা
লঙ্কার চাষিদের বিক্ষোভ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 11:14 AM
Share

ধূপগুড়ি: সোমবার সাত সকালেই উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির ধূপগুড়িতে। লাগাতার চলছে লঙ্কা চাষিদের। ফোরেদের দৌরাত্ম্যে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা এমনটাই অভিযোগ তাঁদের। আর লঙ্কা চাষের পর্যাপ্ত টাকা না পেয়ে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসি পুলিশবাহিনী।

কৃষকদের অভিযোগ, উৎপাদিত ফসল বিক্রি করতে সুপার মার্কেটে নিয়ে আসছেন তাঁরা। যে লঙ্কা রবিবারও পাইকারিভাবে ২৫ থেকে ২৭ টাকায় বিক্রি হচ্ছিল, তা আজ ১৬-১৭ টাকা দাম বলছে ফোরেরা। গুটিকয়েক ফোরে বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ। নজরদারি নেই প্রশাসনের। তাই কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। বিক্ষুব্ধ এক কৃষক বললেন, “পাইকাররা প্রথমে বলছেন ২৫ টাকা ৩০ টাকা। এখন দশ টাকা বারো টাকা বলছে। এই পাইকারদের জন্যই এত সমস্যা হচ্ছে।” বিক্ষুব্ধ এক কৃষক মহম্মদ আলীমুদ্দিন বললেন, “কালকের থেকেও কম লঙ্কা বিক্রি হচ্ছে। কেউ মাল কিনছে না। একজন পাইকার কিনতে এসেছিল। তবে অন্য আর একজন এসে তাঁকে টেনে নিয়ে চলে গেল। ওরা আমাদের সঠিক দাম দিচ্ছে না।”

এরপর আজ সকালবেলা লঙ্কা চাষিরা যখন ধূপগুড়ি সুপার মার্কেটে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে আসে তখন জানতে পারে লঙ্কার দাম অনেক কম। এই নিয়ে ফোরে ও কৃষকদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এরপর কৃষকেরা একত্রিত হয়ে জাতীয় সড়কে অবরোধ করেন। ঘটনার জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শহরে। খবর পেয়ে এলাকায় পৌঁছন ধূপগুড়ি থানার পুলিশ। কৃষকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেন তাঁরা।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?