AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adhir Chowdhury: রাজনীতি তাহলে ছেড়ে দিচ্ছেন অধীর, নাকি…! হারের পর কী বললেন

Adhir Chowdhury: গত ২৫ বছর ধরে সংসদে নানা তর্ক-বিতর্কে অংশ নিয়েছেন অধীর। নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি তর্ক করতেও দেখা গিয়েছে বিভিন্ন ইস্যুতে।  শুধু তাই নয়, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক, দিল্লির রাজনীতিতে তাঁর গুরুত্বও বিশেষভাবে উল্লেখযোগ্য।

Adhir Chowdhury: রাজনীতি তাহলে ছেড়ে দিচ্ছেন অধীর, নাকি...! হারের পর কী বললেন
অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2024 | 1:04 PM
Share

বহরমপুর: পরপর পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছেন অধীর চৌধুরী। অর্থাৎ একটানা ২৫ বছর ধরে কখনও দিল্লি, কখনও বহরমপুরে কাটান তিনি। নিয়মিত সাংবাদিক বৈঠক করেন। রাজনৈতিক প্রশ্নের উত্তর থেকে প্রতিক্রিয়া দেন সাবলীলভাবে। মঙ্গলবারের ফলাফলে কি অধীরের সেই অভ্যাসের তাল কাটল? ২৫ বছরের রুটিন থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি? সেই উত্তর সময়ই দেবে। তবে রাজনীতিতে কি থাকছেন অধীর?

ভোটের আগে এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভোটে হেরে গেলে তিনি কী করবেন? উত্তরে তিনি বলেছিলেন, ‘রাজনীতি ছেড়ে দেব।’ মঙ্গলবার গণনা শুরু হওয়ার পর থেকেই স্পষ্ট হয়ে যায়, তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের সঙ্গে ভোটবাক্সে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তাঁর। বিকেলের পর স্পষ্ট হয়ে গেল ফলাফল। শেষ হাসি হাসলেন ইউসুফই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও অজুহাত না দিয়েই হার মেনে নেন তিনি। বলেন, ‘হেরে যাওয়া মানে হেরে যাওয়া। আমার কোনও অভিযোগ নেই।’ তাঁকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি রাজনীতি ছেড়ে দেবেন?’ উত্তরে অধীর বলেন, ‘যা করব জানিয়ে দেব।’ অর্থাৎ রাজনীতি ছাড়বেন কি না, তা স্পষ্ট করেননি তিনি।

গত ২৫ বছর ধরে সংসদে নানা তর্ক-বিতর্কে অংশ নিয়েছেন অধীর। নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি তর্ক করতেও দেখা গিয়েছে বিভিন্ন ইস্যুতে।  শুধু তাই নয়, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক, দিল্লির রাজনীতিতে তাঁর গুরুত্বও বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজ্যের কংগ্রেসের সভাপতিও তিনি। সেই ভূমিকাতেই কি এবার দেখা যাবে তাঁকে?

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত