AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: কাশ্মীরে স্ত্রীকে বেচে দিয়েছিলেন, ২৪ বছর পর পালিয়ে বাড়ি ফিরলেন আকলেমা

Murshidabad: ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের রানিনগর থানার ইলশেমারী এলাকায়। আকলেমা বিবির অভিযোগ, আকলেমা ও তাঁর কোলের সন্তানকে টাকার জন্য বেচে দিয়েছিল স্বামী ইয়াসিন শেখ। তিনি জানিয়েছেন, বিক্রির পূর্বে তাঁকে অজ্ঞান করে দেন স্বামী। তারপর কাশ্মীরের এক ব্যক্তির কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়।

Murshidabad: কাশ্মীরে স্ত্রীকে বেচে দিয়েছিলেন, ২৪ বছর পর পালিয়ে বাড়ি ফিরলেন আকলেমা
আকলেমা বিবি ও তার সন্তানImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 12:59 PM
Share

মুর্শিদাবাদ: প্রায় চব্বিশ বছর আগে স্ত্রী-সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। কয়েকটা টাকার জন্য সব থেকে কাছের মানুষকেও ছাড়েননি অভিযুক্ত। কাশ্মীরে রেখে চলে এসেছিলেন তাঁদের। তারপর কেটে গিয়েছে এতগুলো বছর। অবশেষে সেখান থেকে কোনওভাবে সন্তানকে নিয়ে পালিয়ে এসেছেন আকলেমা বিবি। আর দেশে ফিরে আসার পর সোজা স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন।

ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের রানিনগর থানার ইলশেমারী এলাকায়। আকলেমা বিবির অভিযোগ, আকলেমা ও তাঁর কোলের সন্তানকে টাকার জন্য বেচে দিয়েছিল স্বামী ইয়াসিন শেখ। তিনি জানিয়েছেন, বিক্রির পূর্বে তাঁকে অজ্ঞান করে দেন স্বামী। তারপর কাশ্মীরের এক ব্যক্তির কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। অভিযোগ, যার কাছে বিক্রি করা হয়েছিল সেই ব্যক্তিও তাঁর উপর অত্যাচার করত। মহিলাকে জোর করে বাড়ির সমস্ত কাজ কর্ম করানো হত। একাধিকবার অনুরোধ করার পরও কোনও ভাবেই বাড়িতে ফিরতে দেওয়া হত না তাকে। পালানোরও নাকি অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু হয়নি। বাধ্য হয়ে কাশ্মীরেই দিন কাটাতে শুরু করেন তিনি।

তবে বাড়ি ফিরতেই হবে কোনওভাবে এ কথা ঢুকে গিয়েছিল আকলেমার রন্ধ্রে-রন্ধ্রে। অপেক্ষায় ছিলেন যেভাবে হোক ফিরবেন রানিনগর। এ দিকে, মেয়েকে না পেয়ে ২৪ বছর আগেই খোঁজ খবর নিয়েছিলেন পরিবারের লোকজন। কিন্তু পাননি। অবশেষ লুকিয়ে রানিনগর ফিরলেন আকলেমা। আর ফিরেই সোজা রানিনগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ-প্রশাসন। আকলেমার ছেলে বলেন, “বাপ আরও একটা বিয়ে করবে বলে মা আর আমাকে বিক্রি করে দিয়েছিল। আমরা ওখানে চাষবাস করে খেতাম।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা