AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad News: দাউদাউ করে জ্বলল বাড়ি, ভিতরেই পুড়ে মারা গেলেন বৃদ্ধা

Murshidabad: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাধনা ভাস্কর(৬৮)। তাঁর এক ছেলে আছেন। তিনি কাজের জন্য বাইরে থাকেন। ফলে বাড়িতে একাই থাকেন ওই বৃদ্ধা। এরপর মঙ্গলবার সকালে এলাকাবাসী দেখেন ওই বাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। তড়িঘড়ি তাঁরা ছুটে আসেন বাড়িটির সামনে।

Murshidabad News: দাউদাউ করে জ্বলল বাড়ি, ভিতরেই পুড়ে মারা গেলেন বৃদ্ধা
মৃত্যু হল বৃদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 10:16 AM
Share

মুর্শিদাবাদ: সাত সকালে বাড়িতে লেগে গিয়েছিল আগুন। সেই লেলিহান শিখা থেকে বের হতে পারেনি বছর সত্তরের বৃদ্ধা। প্রতিবেশীদের চেষ্টায় কোনও মতে তাঁকে উদ্ধার হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত্যু তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জোতকমল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাধনা ভাস্কর(৬৮)। তাঁর এক ছেলে আছে। তিনি কাজের জন্য বাইরে থাকেন। ফলে বাড়িতে একাই থাকেন ওই বৃদ্ধা। এরপর মঙ্গলবার সকালে এলাকাবাসী দেখেন ওই বাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। তড়িঘড়ি তাঁরা ছুটে আসেন বাড়িটির সামনে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। তাঁরাই এসে বৃদ্ধোর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই বৃদ্ধাকে। পাশাপাশি নিজেরাও আগুন নেভানোর কাজ শুরু করে। কীভাবে এই আগুন লাগল সেই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা তখন ঘুমোচ্ছিলাম। ভাইপো এসে বলল কাকা তোমার দোকানের পাশে আগুন লেগে গিয়েছে। তাড়াতাড়ি গেলাম। গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে-সঙ্গে আমি সেখানে গিয়ে আরও লোকজনকে ডেকে আনি। তাঁরা আবার পুলিশ ও দমকলকে ফোন করে। জানতে পারি ভিতরে ওই বৃদ্ধা মহিলা বেরতে পারেননি। উনি একাই থাকতেন শুনেছি। মারা গিয়েছন এখন জানতে পারলাম।”

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?