AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Extramarital Affair: বিবাহিত, সঙ্গে আবার দুই প্রেমিকও! সম্পর্কের টানাপোড়েনেই খুন মহিলা?

Extra Marital Affair: এরইমধ্যে আবার দেবীপুরের এক যুবককের সঙ্গেও মহিলার নতুন করে সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। দেবীপুরের যুবক সম্প্রতি জেনে যান বিবাহিত প্রেমিকার তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের বাইরেও আরও একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। মশাগ্রামের যুবকের সঙ্গে সম্পর্ক থেকে সরে যেতে বলেন দেবীপুরের যুবক।

Extramarital Affair: বিবাহিত, সঙ্গে আবার দুই প্রেমিকও! সম্পর্কের টানাপোড়েনেই খুন মহিলা?
মেমারি পুলিশ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 5:00 PM
Share

পূর্ব বর্ধমান: মেমারির গৃহবধূ খুনে সামনে এল পরকীয়া তত্ত্ব। শনিবার রাতে ঘর থেকে গলার নলি কাটা দেহ উদ্ধার হয় ওই মহিলার। সেই ঘটনায় গ্রেফতার করা হয় দুই যুবককে। জানা যায়, ওই দুই যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই মহিলার।

শনিবার রাতে ঘরের ভিতর থেকে ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এরপরই মশাগ্রামের এক যুবকের নাম উঠে আসে। জানা যায়, মশাগ্রামের ওই যুবকের সঙ্গে বেশ কয়েক বছর আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় ওই গৃহবধূর।

এরইমধ্যে আবার দেবীপুরের এক যুবককের সঙ্গেও মহিলার নতুন করে সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। দেবীপুরের যুবক সম্প্রতি জেনে যান বিবাহিত প্রেমিকার তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের বাইরেও আরও একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। মশাগ্রামের যুবকের সঙ্গে সম্পর্ক থেকে সরে যেতে বলেন দেবীপুরের যুবক।

কিন্তু প্রেমিকা শোনেননি। উল্টে শনিবার নাকি ওই মশাগ্রামের যুবকের সঙ্গে তিনি ঘুরতে চলে যান বলে অভিযোগ। এরপরই তিনি দেখা করতে চান প্রেমিকার সঙ্গে। শনিবার সন্ধ্য়ায় গৃহবধূর বাড়িতে হাজির হন। সেখানে মশাগ্রামের যুবকের সঙ্গে প্রেমিকাকে দেখে ফেলেন ঘনিষ্ঠ অবস্থায়। এরপরই রক্তারক্তিকাণ্ড ঘটে যায়। দুই যুবককেই গ্রেফতার করা হয়েছে। সোমবার দু’জনকেই বর্ধমান আদালতে পেশ করে মেমারি পুলিশ। পুলিশসুপার আমনদীপ বলেন, তদন্তে জানা যায় পরকীয়ার জেরে এই ঘটনা।

Follow Us
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা