AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haldia: প্রাক্তন কাউন্সিলরের বাড়িতেই মাদকের আসর! নীচ থেকে উদ্ধার কলেজছাত্রের দেহ

Haldia: গান্ধীনগর ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিকাশ জানার বাড়ির নীচে সৌমেনকে রক্তাক্ত অবস্থায় প়ড়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায় সৌমেনকে হলদিয়ার বি সি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Haldia: প্রাক্তন কাউন্সিলরের বাড়িতেই মাদকের আসর! নীচ থেকে উদ্ধার কলেজছাত্রের দেহ
কলেজ ছাত্রের দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 10, 2024 | 1:16 PM
Share

পূর্ব মেদিনীপুর:  এলাকার প্রাক্তন কাউন্সিলরের বাড়ির নীচ থেকে এক ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হলদিয়ার ২৬ নং ওয়ার্ড গান্ধীনগরের ঘটনা।  কিন্তু এই ঘটনার পরিবারের তরফ থেকে মনে করা হচ্ছে, ছাদ থেকে কেউ ঠেলে ফেলে দিয়ে থাকতে পারেন ছেলেকে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের নাম সৌমেন দাস (১৮)।  বাবার নাম রাজকুমার দাস বাড়ি দেভোগ। হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত।

গান্ধীনগর ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিকাশ জানার বাড়ির নীচে সৌমেনকে রক্তাক্ত অবস্থায় প়ড়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায় সৌমেনকে হলদিয়ার বি সি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছেলেটি কাঁথি দেশপ্রাণ গভমেন্ট আইটিআই কলেজের ছাত্র বলেও জানা যাচ্ছে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছেন. প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে মেস রয়েছে। সেখানে অনেক ছেলেই থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় সেই কাউন্সিলরের বাড়ির ছাদে পিকনিক ছিল। তারপর সেখানে মাদকের আসরও বসে। পুলিশ মনে করছে, ওই মাদকের আসরেই কিছু হয়ে থাকতে পারে। রাতে সৌমেনের সঙ্গে বাকি যাঁরা ছিলেন, তাঁদের কাছ থেকেই বিষয়টি জানতে চাইছে পুলিশ। একটি স্বতঃপ্রণোদিত  মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সাত জনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে।

কলেজ ছাত্রমৃত্যুতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  ঘটনার পর থেকে প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোনে ধরেননি। ওই বাড়িতেও নেই প্রাক্তন কাউন্সিলর। পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছে। কলেজছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?