AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: দিঘার সমুদ্রের জলে কেন এমন ঘূর্ণির টান? দোলের সকালে সমুদ্রের ধারে গিয়েও নামতেই পারছেন না পর্যটকরা

Digha: নুলিয়া হিসেবে দায়িত্বে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, এমনিতেই আবহাওয়া অনুকূল নেই, তার মধ্যে পূর্ণিমা। ফলে, দিঘার সমুদ্রের জল ঘূর্ণীর মতো ঘুরছে। এই পরিস্থিতিতে সমুদ্রে নামলে বিপদ বাড়তে পারে। তাই পর্যটকদের আটকানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নামতে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Digha: দিঘার সমুদ্রের জলে কেন এমন ঘূর্ণির টান? দোলের সকালে সমুদ্রের ধারে গিয়েও নামতেই পারছেন না পর্যটকরা
সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 25, 2024 | 12:29 PM
Share

দিঘা: একদিনের ছুটি পেলেই বাঙালি দিঘা ছুটে যায়। আর লম্বা উইকেন্ড হলে তো কথাই নেই! ঠিক যেমন এবার প্রায় টানা চারদিনের ছুটি পেয়েছেন বহু কর্মী। ফলে, দিঘায় হোটেলে জায়গা দেওয়াই মুস্কিল হয়ে পড়েছে। দোলের সকালে দিঘার সমুদ্রপাড়ে গিয়েই দেখা গেল তিল ধারনের জায়গা নেই। খোঁজ নিয়ে জানা গিয়েছে, অনেক পর্যটককে হোটেলের ঘর না পেয়ে ফিরে যেতে হয়েছে। হোটেলের ঘরের ভাড়াও তেমনই বেশি। শুধুমাত্র দিঘা নয়, তাজপুর, শঙ্করপুরেও দেখা গেল একই ছবি।

তবে সমুদ্র সৈকতে গেলেও সমুদ্র স্নানে নামতে পারছেন না পর্যটকেরা। সকাল থেকে জোয়ারের উথাল পাতাল ঢেউ থেকে আটকাতে হিমশিম খাচ্ছেন নুলিয়ারা। সকাল থেকে জোয়ারের জেরে সেইভাবে ভ্রমণ পিপাসুরা সমুদ্রে নামতে না পারলেও বেলায় সমুদ্রে ঢল নামবে বলেই মনে করা হচ্ছে। উৎসব ঘিরে সতর্ক রয়েছে প্রশাসন।

নুলিয়া হিসেবে দায়িত্বে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, এমনিতেই আবহাওয়া অনুকূল নেই, তার মধ্যে পূর্ণিমা। ফলে, দিঘার সমুদ্রের জল ঘূর্ণির মতো ঘুরছে। এই পরিস্থিতিতে সমুদ্রে নামলে বিপদ বাড়তে পারে। তাই পর্যটকদের আটকানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নামতে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ও রবিবার স্বাভাবিকভাবেই ছুটি ছিল বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে। সেই সঙ্গে সোমবার দোলযাত্রা ও মঙ্গলবার হোলির ছুটি। ফলে একটানা চারদিনের ছুটিতে বেরিয়ে পড়েছিলেন অনেকেই।

Follow Us
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?