AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir in Digha: জগন্নাথ মন্দিরের পর এবার দিঘায় হবে রাম মন্দির?

Ram Mandir in Digha: কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দিঘায় বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। তাঁদের কথা ভেবেই রাম মন্দির তৈরি করা হোক। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য বলেন, 'আমরা স্মারকলিপি গ্রহণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

Ram Mandir in Digha: জগন্নাথ মন্দিরের পর এবার দিঘায় হবে রাম মন্দির?
দিঘা (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2024 | 12:47 PM
Share

দিঘা: বাঙালি হাতের কাছে চলে আসছে ‘পুরী।’ সমুদ্র আর জগন্নাথের টানে আর ভিনরাজ্যে ছুটে যাওয়ার দরকার নেই। কিছুদিনের মধ্যেই দিঘার বুকে খুলে যাবে জগন্নাথ ধাম। সৈকত শহরে সেই মন্দিরের প্রস্তুতি তুঙ্গে। তবে শুধুই কি জগন্নাথ ধাম, নাকি দিঘায় এবার তৈরি হবে রাম মন্দিরও?

প্রশাসনের কাছে জমা পড়েছে রাম মন্দির তৈরির আবেদন। রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় যাতে রাম লালার মন্দির তৈরি করা হয়, সেই আবেদন জানানো হয়েছে।

ড: শ্যামাপ্রসাদ মুখার্জী ব্যবসায়ী কমিটি (দিঘা) ও সনাতনীবৃন্দের তরফ থেকে রাম মন্দির তৈরি আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার কমিটির সদস্যরা দিঘায় মিছিল করে ঘুরে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে একটি স্মারকলিপি জমা করেন।

কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দিঘায় বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। তাঁদের কথা ভেবেই রাম মন্দির তৈরি করা হোক। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য বলেন, ‘আমরা স্মারকলিপি গ্রহণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

বিজেপি নেতা তপন মাইতি বলেন, বহু পর্যটক আসেন দিঘায়। অনেকেই সমুদ্রে স্নান করার পর মন্দিরে যেতে চান। তাছাড়া দিঘা জুড়ে দুষ্কৃতী হানা বাড়ছে, পরিবেশ খারাপ হচ্ছে। তিনি চান, রাম মন্দির তৈরি হওয়ার পাশাপাশি মেডিটেশন সেন্টারও তৈরি হোক। সেই মন্দিরের জন্য ২ একর জমির জন্য আবেদন জানিয়েছে ওই কমিটি।

জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, আমি চাই আগে জগন্নাথ মন্দির তৈরি হোক। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রাম মন্দিরে আপত্তি নেই, তবে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর রাম মন্দিরের কথা ভাবা যাবে। এমনকী দিঘায় মসজিদ নির্মাণের দাবিও উঠেছে সম্প্রতি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?