AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: স্থানীয় তৃণমূল নেতার সভা আছে বলে ভাঙড়ে অনুমতি পেলেন না শুভেন্দু

Suvendu Adhikari: বিজেপির বক্তব্য, ভাঙড়ের মাটিতে অন্য কোনও রাজনৈতিক দল যাতে মাথা তুলতে না পারে, তার জন্যই এই স্বেচ্ছাচেরী মনোভাব। বুধবার দুপুর তিনটের সময়ে ভাঙড়ের কলোনি মাঠে সভা করার কথা ছিল, কিন্তু অনুমতি না মেলায়, সেটা আপাতত স্থগিত থাকবে। 

Suvendu Adhikari: স্থানীয় তৃণমূল নেতার সভা আছে বলে ভাঙড়ে অনুমতি পেলেন না শুভেন্দু
শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 29, 2024 | 2:05 PM
Share

কলকাতা: ভাঙড়ে সভা করার অনুমতি পেলেন না রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দুপুর তিনটেয় যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করার  কথা ছিল শুভেন্দু অধিকারীর। অনুমতি না মেলায় সেই সভা বাতিল করতে হয়েছে বিজেপিকে। বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই সভার অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের সভা, তাই আইন শৃঙ্খলার কথা মাথায় রেখেই শুভেন্দুর সভায় অনুমতি দেওয়া হয়নি।

বিজেপির বক্তব্য, ভাঙড়ের মাটিতে অন্য কোনও রাজনৈতিক দল যাতে মাথা তুলতে না পারে, তার জন্যই এই স্বেচ্ছাচেরী মনোভাব। বুধবার দুপুর তিনটের সময়ে ভাঙড়ের কলোনি মাঠে সভা করার কথা ছিল, কিন্তু অনুমতি না মেলায়, সেটা আপাতত স্থগিত থাকবে।  তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়েই সভাস্থলে যাবেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক দিক থেকে ভাঙড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। গত পঞ্চায়েত নির্বাচনে বারবার তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। চলেছিল যথেচ্ছ বোমা-গুলি। পাঁচ জনের মৃত্যু হয়েছিল। এরপর প্রশাসনিক রদবদলও হয়। ভাঙড়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যায় কলকাতা পুলিশের হাতে। সে কারণে এবারের লোকসভা নির্বাচনে  বাড়তি নজরদারি রয়েছে ভাঙড়ে। পয়লা জুনের ভোট নির্বিঘ্নে করতে গত জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি শুরু করেছে ভাঙড় ডিভিশনের আটটি থানা। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর সভা ‘না’ বলার পিছনে কোন কারণ থাকতে পারে? প্রশাসনের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, স্থানীয় স্তরে তৃণমূলের কর্মসূচি রয়েছে। আইন শৃঙ্খলা সমস্যা হতে পারে,  তাই বাতিল করা হয়েছে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা