AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Landslide: ভূমিধসে চাপা পড়ল চলন্ত গাড়ি, মৃত অন্তত ২৩

Landslide at Colombia: গত ২৪ ঘণ্টা ধরে টানা বৃষ্টি চলছে কলম্বিয়ার উত্তর-পশ্চিমে চকো প্রদেশে। স্থানীয় সময় শুক্রবার বিকালে সেখানে ভয়াবহ ভূমিধস নামে। প্রশাসনের এক কর্তা জানান, হঠাৎ করে ভূমিধস নামায় বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে গিয়েছে। ধ্বংসাবশেষ চাপা পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেডেলিন এবং কুইবডো শহরের বিস্তীর্ণ এলাকা।

Landslide: ভূমিধসে চাপা পড়ল চলন্ত গাড়ি, মৃত অন্তত ২৩
ভূমিধসে চাপা পড়েছে গাড়ি। Image Credit: Reuters
| Updated on: Jan 13, 2024 | 9:50 PM
Share

বোগোটা: পরপর ভূমিধসে বিধ্বস্ত দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায়। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। জখম হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনায় শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মারকুইজ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টা ধরে টানা বৃষ্টি চলছে কলম্বিয়ার উত্তর-পশ্চিমে চকো প্রদেশে। স্থানীয় সময় শুক্রবার বিকালে সেখানে ভয়াবহ ভূমিধস নামে। প্রশাসনের এক কর্তা জানান, হঠাৎ করে ভূমিধস নামায় বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে গিয়েছে। ধ্বংসাবশেষ চাপা পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেডেলিন এবং কুইবডো শহরের বিস্তীর্ণ এলাকা। এই দুই শহরের সংযোগকারী রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ভূমিধসের পরই উদ্ধার কাজে নেমেছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। শেষ পাওয়া খরব পর্যন্ত, ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছে বহু মানুষ। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে কজন আটকে রয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে খরার সম্মুখীন হয়েছে কলম্বিয়া। সম্প্রতি প্রশান্ত মহাসাগর ও আমাজনের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল সে দেশের আবহাওয়া দফতর। সেই মোতাবেক ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে। যার জেরে ভূমিধস নেমেছে বিভিন্ন এলাকায়।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?