AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taiwan Election: চিনের চিন্তা বাড়িয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন চিং-তে

দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে দীর্ঘদিন ধরেই নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চিন। এবং তাইওয়ানকে নিজেদের শাসনে আনার সব রকম চেষ্টা চালিয়েছে বেজিং। কিন্তু গত বছর প্রাক্তন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরই ক্ষেপে যায় চিন। তাইওয়ান ঘিরে মোতায়েন করে যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান।

Taiwan Election: চিনের চিন্তা বাড়িয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন চিং-তে
তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট
| Edited By: | Updated on: Jan 13, 2024 | 8:45 PM
Share

তাইওয়ান: চিনের রক্তচক্ষুকে উপেক্ষা করেই প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করেছিল তাইওয়ান। সেই নির্বাচনে জিতেছেন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতা উইলিয়াম লাই চিং-তে। তিনিই হবেন তাইওয়ানের পরবর্তী প্রেসিডেন্ট। বর্তমানে তাইওয়ানের ভাইস প্রেসিডন্ট তিনি। এ বার তাঁর কাঁধেই গেল প্রেসিডেন্টের দায়িত্ব। কনজারভেটিভ কুয়োমিনটাং (কেএমটি)-এর হও ইউ-ই এবং তাইওয়ান পিপলস পার্টি (টিপিপি)-এর কো য়েন-জে। এই ২ জনকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছেন চিং-তে।

দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে দীর্ঘদিন ধরেই নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চিন। এবং তাইওয়ানকে নিজেদের শাসনে আনার সব রকম চেষ্টা চালিয়েছে বেজিং। কিন্তু গত বছর প্রাক্তন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরই ক্ষেপে যায় চিন। তাইওয়ান ঘিরে মোতায়েন করে যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান। এর পর বিভিন্ন সময় তাইওয়ানের আকাশে চক্কর কেটেছে চিনা যুদ্ধবিমান। সামরিক মহড়ার সাক্ষীও থেকেছে। এই ভোটে চিন প্রভাব বিস্তার করার চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে ভোটে জেতার পরই তাইওয়ানের প্রেসিডেন্টের মুখে শোনা গিয়েছে গণতন্ত্রের কথা।

প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর লাই চিং-তে বলেছেন, “গণতন্ত্রের নতুন অধ্যায় লেখার জন্য তাইওয়ানবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমরা আন্তর্জাতিক মহলকে বলেছি গণতন্ত্র এবং কর্তৃত্ববাদের মধ্যে আমরা গণতন্ত্রের পক্ষে।” চিনের অপচেষ্টার বিরুদ্ধে তাইওয়ানবাসী যে রুখে দাঁড়িয়েছে তাও উঠে এসেছে নতুন প্রেসিডেন্টের কথায়। পাশাপাশি চিনের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিয়ে তিনি বলেছেন, “চিনের সঙ্গে শত্রুতা বাড়াতে চাই না আমরা। আমরা বন্ধুও হতে পারি।”

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?