AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bidhannagar Municipal Election: সব্যসাচী-জায়াকে দেখেই ট্রেড মিলে ব্যস্ত মমতা বললেন, ‘লতা, ওকে একটা শাড়ি দাও’

Bidhannagar Municipal Election: সেসময় লতা ঘরে চলে যান। ঘর থেকে একটি শাড়ি এনে দেন সব্যসাচীর স্ত্রী ইন্দ্রানীর হাতে।

Bidhannagar Municipal Election: সব্যসাচী-জায়াকে দেখেই ট্রেড মিলে ব্যস্ত মমতা বললেন, 'লতা, ওকে একটা শাড়ি দাও'
নেত্রীর বাড়ি থেকে বেরিয়ে সস্ত্রীক সব্যসাচী (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 5:16 PM
Share

কলকাতা: তাঁর কথায়, ‘একটা ভুল করেছিলাম, এখন শুধরে নিয়েছি।’ আর তার রেজাল্ট ধরা পড়েছে বিধাননগর পুরভোটের ফলেই। গেরুয়া-সঙ্গ ত্যাগ করে সবুজ আবিরে নিজের ‘শুদ্ধিকরণ’ করলেন সব্যসাচী দত্ত। আর ফলপ্রকাশের পরই সস্ত্রীক হাজির হলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ঘড়ির কাঁটায় তখন সাড়ে এগারোটা। সস্ত্রীক মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছলেন সব্যসাচী দত্ত। বিধাননগরে আকাশ বাতাসে তখন সবুজ আবিরের ঝড়। দিকে দিকে উঠছে জয়ধ্বনি।

সুপ্রিমোকে তখন দেখা গেল এক্কেবারে অন্য মুডে। নিজের বাড়িতে একেবারেই সাধারণ শাড়িতে ট্রেড মিলে ব্যস্ত নেত্রী। সব্যসাচীকে দেখতেই হাসলেন নেত্রী। কয়েকটা একান্ত আলাপচারিতা। সস্ত্রীক নেত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন সব্যসাচী। মমতা বন্দ্যোপাধ্যায়েরই পাশে দাঁড়িয়ে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা, পাশে ছিলেন কাজরীও। মমতা বন্দ্যোপাধ্যায় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে বলেন, “ইন্দ্রানীকে একটা শাড়ি দাও।” সেসময় লতা ঘরে চলে যান। ঘর থেকে একটি শাড়ি এনে দেন সব্যসাচীর স্ত্রী ইন্দ্রানীর হাতে।

মিনিট কুড়ি নেত্রীর বাড়িতে ছিলেন সব্যসাচী। বেলা ১১.৪৩ মিনিটে তিনি সেখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে ইন্দ্রানী সাংবাদিকদের সেই শাড়ি দেখান। জানান, শাড়িটা তাঁকে ‘দিদি’ দিয়েছেন। সব্যসাচী বলেন, “জয়ের পর নেত্রীর আশীর্বাদ নিতে গিয়েছিলাম। দিদি আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন, আজ ভ্যালেন্টাইন’স ডে, ও তোমাকে কী দিয়েছে? স্ত্রী জবাবে জানিয়েছেন, কিছুই না। তখন লতাদি’কে বলে একটি শাড়ি আনিয়ে স্ত্রীকে দিয়েছেন। আমাকে অভিনন্দন জানিয়েছেন।”

এরপর হেঁটেই অভিষেকের বাড়িতে যান তিনি। সঙ্গে অবশ্যই ছিলেন স্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেই উপহার চান ইন্দ্রানী। তিনি অভিষেককে বলেন, “দিদি আমায় উপহার দিয়েছেন। তুমি দেবে না।” অভিষেক বলেন, “পরে দেব। ভাল গিফট।” আর প্রত্যুত্তরে ইন্দ্রানী অভিষেককে বলেন, “তুমি আরও সুন্দর দেখতে হয়েছো।” অভিষেকের সঙ্গে সব্যসাচীকে ভিক্ট্রি সাইন দেখিয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়।

আরও পড়ুন: Bidhannagar Municipal Election: জোর জল্পনা! মমতা ফোন করেন কৃষ্ণাকে, সব্যসাচী-জায়াকে অভিষেক বললেন, ‘ভাল গিফ্ট দেব’

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন