AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেঙ্গল টপার স্কোরে ‘পরিণীতা’ ১১, ‘মিঠাই’ নাকি ৫৬! বাকিরা কে কোথায়?

একই চ্যানেলে রাট আটটাতে দেখানো হতো আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডু অভিনীত 'মিঠাই'। জানেন কি, কতবার সেটি বেঙ্গল টপার হয়েছে? শুনলে তাক লেগে যাওয়ার জোগাড়। 'মিঠাই' নাকি ৫৬ বারের বেঙ্গল টপার। মানে, আরও ৪৫ বার বেঙ্গল টপার হলে তবে, 'মিঠাই'-কে ছুঁতে পারবে 'পরিণীতা'।

বেঙ্গল টপার স্কোরে 'পরিণীতা' ১১, 'মিঠাই' নাকি ৫৬! বাকিরা কে কোথায়?
| Edited By: | Updated on: Apr 03, 2025 | 3:56 PM
Share

ব্লকবাস্টার ধারাবাহিক সেটাই যেটা বার্ক রেটিং অনুযায়ী নির্দিষ্ট গ্রুপে বেঙ্গল টপার হবে। ইদানীং তাক লাগিয়ে দিচ্ছে ‘পরিণীতা’। এর মধ্যেই ১১ বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। ঈশানী চট্টোপাধ্যায় আর উদয় প্রতাপ সিং রয়েছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসাবে। রাত আটটার সময়ে দেখানো হয় এই ধারাবাহিক। একই চ্যানেলে রাট আটটাতে দেখানো হতো আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ‘মিঠাই’। জানেন কি, কতবার সেটি বেঙ্গল টপার হয়েছে? শুনলে তাক লেগে যাওয়ার জোগাড়। ‘মিঠাই’ নাকি ৫৬ বারের বেঙ্গল টপার। মানে, আরও ৪৫ বার বেঙ্গল টপার হলে তবে, ‘মিঠাই’-কে ছুঁতে পারবে ‘পরিণীতা’। ‘গীতা এলএলবি’ নাকি ৬ বার বেঙ্গল টপার হয়েছে। ‘কথা’ বেঙ্গল টপার হয়েছে ৯ বার। ‘গাঁটছড়া’ আর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক ১৮ বার বেঙ্গল টপার হয়েছিল। ‘ফুলকি’ নাকি ২৫ বার বেঙ্গল টপার হয়েছে। জগদ্ধাত্রীর স্কোর আরও বেশি। ইতিমধ্যেই ৩৩ বারের বেঙ্গল টপার এই ধারাবাহিক। অনুরাগের ছোঁয়া ৩৭ বারের বেঙ্গল টপার। ‘অনুরাগের ছোঁয়া’-র রেটিং কিছুটা কমেছে। তবে ‘জগদ্ধাত্রী’ অনেক সপ্তাহেই প্রথম পাঁচে থাকে। যদিও এক নম্বর জায়গা হারিয়েছে এই ধারাবাহিকটা। লক্ষণীয়, অপেক্ষাকৃত নতুন ধারাবাহিকগুলোর মধ্যে ‘পরিণীতা’ই সবচেয়ে এগিয়ে রয়েছে। সেই ধারাবাহিককে সরিয়ে আর কোনও ধারাবাহিক বেঙ্গল টপার হতে পারবে কিনা, তার দিকে নজর রয়েছে দর্শকদের। অতীতে ‘মা’ বা ‘করুণাময়ী রাণী রাসমণি’-র মতো ধারাবাহিক বহু সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল। এখন পরিস্থিতি বদলেছে অনেকটাই। আইপিএল চলছে। তারও প্রভাব থাকতে পারে বাংলা টেলিভিশনের রেটিংয়ের উপর। এখন ‘মিঠাই’-এর রেকর্ড ব্রেক করতে পারবে কিনা কোনও বাংলা ধারাবাহিক, সেটাই দেখার অপেক্ষা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?