AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayodhya Ram Mandir: ‘আপনিই লেজেন্ড’, রাম মন্দির উদ্বোধনের দিন বাহবা কুড়োলেন এই ব্যক্তি

Ram Mandir: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আগে থেকেই এই ঐতিহাসিক দিনের জন্য ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল। কেন্দ্রের দেখানো পথে, বেশ কিছু রাজ্য সরকারও নিজেদের সরকারি অফিস-কাছারিতে ছুটি ঘোষণা করেছিল ওই দিন। রাম মন্দিরের মেগা উদ্বোধনের এই ঐতিহাসিক দিনে ছুটি চেয়েছিলেন বেসরকারি এক সংস্থায় কর্মরত গগন তিওয়ারিও।

Ayodhya Ram Mandir: 'আপনিই লেজেন্ড', রাম মন্দির উদ্বোধনের দিন বাহবা কুড়োলেন এই ব্যক্তি
অযোধ্যার রাম মন্দির।Image Credit: Facebook
| Updated on: Jan 23, 2024 | 8:34 PM
Share

নয়া দিল্লি: রাম মন্দিরের মেগা উদ্বোধন হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আগে থেকেই এই ঐতিহাসিক দিনের জন্য ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল। কেন্দ্রের দেখানো পথে, বেশ কিছু রাজ্য সরকারও নিজেদের সরকারি অফিস-কাছারিতে ছুটি ঘোষণা করেছিল ওই দিন। রাম মন্দিরের মেগা উদ্বোধনের এই ঐতিহাসিক দিনে ছুটি চেয়েছিলেন বেসরকারি এক সংস্থায় কর্মরত গগন তিওয়ারিও। কিন্তু তাঁর বস ছুটি মঞ্জুর করেননি। তাই রেগে গিয়ে কাজই ছেড়ে দিলেন ওই ব্যক্তি।

এক্স হ্যান্ডেলে গগন নিজেই সেকথা জানিয়েছেন। রবিবার গভীর রাত। দিনের আলো ফুটলেই অযোধ্যায় বিশাল কর্মযজ্ঞ। ঠিক সেই সময়ই এক্স হ্যান্ডেলে নিজের সিদ্ধান্তের কথা জানান গগন। একরাশ রাগ নিয়ে লিখেছেন, ‘ভাই আমি কাজ ছেড়ে দিলাম।’ কারণও জানিয়েছেন সেখানে। তাঁর অফিসের জেনারেল ম্যানেজার ২২ জানুয়ারি ছুটি দিতে চাননি, তাই বিরক্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ওই ব্যক্তি। এক্স হ্যান্ডেলে নিমেষে ভাইরাল হয়ে যায় সেই টুইট।

এক্স হ্যান্ডেলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও আসতে শুরু করে সেই টুইট ঘিরে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রাম-ভক্তরা তাঁর এই সিদ্ধান্তের সাধুবাদও জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘আপনিই লেজেন্ড’। আবার কেউ তাঁর চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে সহমর্মিতা জানিয়ে লিখেছেন, ‘ভগবান আছেন, আপনি শীঘ্রই নতুন চাকরি পেয়ে যাবেন।’ কেউ আবার পরামর্শ দিয়েছেন, ‘সিক লিভ নিয়ে নিতে পারতেন, চাকরি ছাড়ার কী দরকার ছিল!’ এমন বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া এসেছে সোশ্যাল মাধ্যমে।

এদিকে চাকরি ছাড়ার পর গগনের কিন্তু দিনভর নজর ছিল অযোধ্যার দিকেই। গতকাল দিনভর অযোধ্যার রাম মন্দির উদ্বোধন সংক্রান্ত বিভিন্ন টুইট শেয়ার করেছেন, রিটুইট করেছেন। দিনভর বিশাল অ্যাক্টিভ ছিলেন তিনি।

Follow Us
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক