AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: ‘মুসলিম লিগের ছাপ কংগ্রেসের ইস্তেহারে’! তুমুল সমালোচনায় বিঁধলেন মোদী

Narendra Modi: শনিবার উত্তর প্রদেশের সাহারানপুরে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'স্বাধীনতা আন্দোলনের সময় মুসলিম লিগের যে ভাবনা ছিল, সেই ভাবনা প্রতিফলিত হয় কংগ্রেসের ইস্তেহারে। কংগ্রেসের ঘোষণাপত্রে সম্পূর্ণভাবে মুসলিম লিগের ছাপ রয়ে গিয়েছে।'

Narendra Modi: 'মুসলিম লিগের ছাপ কংগ্রেসের ইস্তেহারে'! তুমুল সমালোচনায় বিঁধলেন মোদী
কংগ্রেসকে তুলোধনা মোদীরImage Credit: Twitter
| Updated on: Apr 06, 2024 | 6:32 PM
Share

উত্তর প্রদেশ: কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের তুমুল সমালোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কংগ্রেসের ইস্তেহারে ‘মুসলিম লিগের ভাবনার ছাপ’ রয়ে গিয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। শনিবার উত্তর প্রদেশের সাহারানপুরে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘স্বাধীনতা আন্দোলনের সময় মুসলিম লিগের যে ভাবনা ছিল, সেই ভাবনা প্রতিফলিত হয় কংগ্রেসের ইস্তেহারে। কংগ্রেসের ঘোষণাপত্রে সম্পূর্ণভাবে মুসলিম লিগের ছাপ রয়ে গিয়েছে।’

উল্লেখ্য, লোকসভা ভোটের মুখে গতকালই নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। সনিয়া, রাহুল, খাড়্গেদের নির্বাচনী ইস্তেহার নিয়ে ইতিমধ্য়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। উঠতে শুরু করেছে সমালোচনার ঢেউ। এবার কংগ্রেসের ইস্তেহার নিয়ে চরম সমালোচনা নরেন্দ্র মোদীর। সাহারানপুরের সভা থেকে কংগ্রেসকে একহাত নিয়ে মোদী বলেন, কংগ্রেস যে ইস্তেহার প্রকাশ করেছে, তাতে এটাই প্রমাণ হয় যে আজকের দিনে ভারতের আশা-আকাঙ্খার সঙ্গে কংগ্রেসের দূর দূরান্তেও কোনও যোগ নেই। তাঁর কথায়, ‘বর্তমানে ভারতের আশা-আকাঙ্খার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কংগ্রেস।’ এরপরই কংগ্রেসের ইস্তেহারে ‘মুসলিম লিগের ভাবনার প্রতিফলনের’ কথা তুলে ধরেন মোদী।

এরপর মোদীর আরও সংযোজন, ‘মুসলিম লিগের ভাবনায়’ পুষ্ট এই ইস্তেহারে যে অংশটুকু বাকি রয়েছে, সেখানেও সম্পূর্ণভাবে ‘বামপন্থী ভাবনার’ প্রভাব রয়েছে। রাহুল-সনিয়াদের ইস্তেহারের সমালোচনা করে মোদী বলেন, ‘দূর-দূরান্ত পর্যন্ত এখানে কোথাও কংগ্রেসকে দেখা যাচ্ছে না। একবিংশ শতাব্দীতে এসে এই কংগ্রেস ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।’

উল্লেখ্য, ইতিহাসের পাতায় স্বাধীনতা আন্দোলনকালে এই মুসলিম লিগের ভূমিকা সম্পর্কে আমরা জানতে পারি। মহম্মদ আলি জিন্নাহ-র নেতৃত্বে মুসলিম লিগ দেশভাগের পক্ষে সওয়াল করেছিল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?