AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire: বয়লারে বিস্ফোরণের জেরে বাজি কারখানার গুদামে আগুন, মৃত কমপক্ষে ১৭

Fire: স্থানীয়রা জানিয়েছেন, তীব্র বিস্ফোরণের পর ওই বাজি কারখানার গুদামে আগুন লাগে। ওই বাজি কারখানার কর্মীরা সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

Fire: বয়লারে বিস্ফোরণের জেরে বাজি কারখানার গুদামে আগুন, মৃত কমপক্ষে ১৭
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা
| Updated on: Apr 01, 2025 | 9:12 PM
Share

বনসকাঁথা: বয়লারে বিস্ফোরণ। তার জেরে বাজি কারখানার গুদামে ভয়াবহ আগুন। পুড়ে মৃত্যু হল কমপক্ষে ১৭ জনের। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে গুজরাটের বনসকাঁথা জেলার দীসা নগরের ধুনবা রোড এলাকায়।

দীসা পুলিশ স্টেশনের এক অফিসার বলেন, “খুপচাঁদ নামে এক ব্যক্তি বাজি কারখানায় এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে। উদ্ধারকাজ চলছে। তবে দুর্ঘটনার সময় কতজন শ্রমিক সেখানে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।”

স্থানীয়রা জানিয়েছেন, তীব্র বিস্ফোরণের পর ওই বাজি কারখানার গুদামে আগুন লাগে। আগুনের জেরে মজুত বাজিও ফাটতে থাকে। কারখানার একাংশ ভেঙে পড়ে। ভেতরে অনেকে আটকে পড়েন। বাজি কারখানার কর্মীরা সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দীসা পুরসভার দমকম কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুরসভা, পুলিশ এবং জেলা প্রশাসনের ২০০ জনের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে রয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছায়। ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুল্যান্সও। জেলাশাসক মিহির প্যাটেলও ঘটনাস্থলে পৌঁছেছেন।

এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

এদিকে, পশ্চিমবঙ্গে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে একটি বাড়িতে মজুত বোমা বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। এনআইএ-র একটা টিম যেন গুজরাটেও যায়।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা