AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Bill: ধোপে টিকল না বিরোধীদের প্রতিবাদ, ওয়াকফ বিল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Waqf Bill: সংসদে দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশনের আর বেশিদিন বাকি নেই। ৪ এপ্রিল শেষ হবে বাজেট আধিবেশন। এই অধিবেশনেই ওয়াকফ বিল পাশ করাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।

Waqf Bill: ধোপে টিকল না বিরোধীদের প্রতিবাদ, ওয়াকফ বিল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত হতে পারে লোকসভা (ফাইল ফোটো)Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 01, 2025 | 2:30 PM
Share

নয়াদিল্লি: বুধবারই লোকসভায় পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল। এই বিল নিয়ে ৮ ঘণ্টা আলোচনা হবে বলে ঠিক হয়েছে। যদিও মঙ্গলবার ওয়াকফ বিল নিয়ে বিজনেস অ্যাডভাইসরি কমিটির (Business Advisory Committee) বৈঠকে বিরোধীদের সঙ্গে সরকার পক্ষের তীব্র মতবিরোধ হয়। ভবিষ্যতে BAC বৈঠকে যোগ দেওয়া নিয়ে ভাবনাচিন্তার কথা জানিয়েছে বিরোধীরা।

সংসদে দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশনের আর বেশিদিন বাকি নেই। ৪ এপ্রিল শেষ হবে বাজেট আধিবেশন। এই অধিবেশনেই ওয়াকফ বিল পাশ করাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল। সেখানেও বিরোধী সাংসদরা নানা প্রশ্ন তুলেছিলেন। তবে যৌথ সংসদীয় কমিটির তরফে বাজেট অধিবেশনের শুরুতেই লোকসভায় ওয়াকফ বিল জমা দেওয়া হয়।

এদিন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক হয়। বিরোধী ও শাসকজোটের সাংসদদের মতানৈক্যে উত্তপ্ত হয়ে ওঠে সেই বৈঠক। ওয়াকফ বিল নিয়ে ১২ ঘণ্টা আলোচনার দাবি জানান বিরোধী সাংসদরা। সেখানে সরকার পক্ষ ৪ ঘণ্টা আলোচনা চায়। শেষপর্যন্ত ঠিক হয়েছে, ওয়াকফ বিল নিয়ে ৮ ঘণ্টা আলোচনা হবে।

বিরোধীরা এদিন অভিযোগ করে, BAC বৈঠক সরকারের এজেন্ডা পূরণ করার জন্য ব্যবহার করা হচ্ছে। তাদের আরও বক্তব্য়, মণিপুর নিয়ে আলোচনার জন্য তারা সময় চেয়েছিল। ভোটার কার্ডে এপিক নম্বর নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল। কিন্তু, তাদের দাবি মানা হয়নি বলে অভিযোগ করে। BAC বৈঠক থেকে ওয়াক আউট করে বিরোধীরা। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি এইভাবে চলতে থাকে, আমরা ভবিষ্যতে BAC বৈঠকে যাব কি না, আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।”

এদিকে, তিনদিনের মধ্যে লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ বিল পাশ করাতে তৎপর হয়েছে কেন্দ্র। তার জন্য প্রয়োজনে সংসদের বাজেট অধিবেশনের মেয়াদও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। ওয়াকিবহাল মহল বলছে, ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত হতে পারে লোকসভা ও রাজ্যসভা। এনডিএ-তে বিজেপির শরিক দলগুলি এই বিলকে সমর্থন জানাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.