AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভরা সংসদে জ্যোতিরাদিত্যের রূপ নিয়ে খোঁটা, ‘সরি’ বলেও পার পেলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Parliament: বিতর্কের মাঝেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার চেহারা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। "লেডি কিলার" বলে অ্যাখ্যা দেন সিন্ধিয়াকে। কল্যাণের এই মন্তব্য নিয়ে তুমুল শোরগোল শুরু হয়।

ভরা সংসদে জ্যোতিরাদিত্যের রূপ নিয়ে খোঁটা, 'সরি' বলেও পার পেলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়
কল্যাণ বনাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।Image Credit: PTI
| Updated on: Dec 12, 2024 | 11:48 AM
Share

নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)-কে সাসপেন্ড করার দাবি। সংসদ উত্তাল হল তৃণমূল সাংসদের আচরণে। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া(Jyotiraditya Scindia)-কে অশালীন আক্রমণ করলেন। বিতর্কিত সেই মন্তব্য বাদ দেওয়া হয়। তৃণমূল সাংসদ পরে ক্ষমা চেয়ে নিলেও, কেন্দ্রীয় মন্ত্রী তা গ্রহণ করেননি।

বুধবার সংসদে আলোচনা হচ্ছিল বিপর্যয় মোকাবিলা আইন নিয়ে। সেখানেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করোনাকালে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার অভিযোগ তোলেন। তাঁর এই অভিযোগের জবাব দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

তর্ক-বিতর্কের মাঝেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার চেহারা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। “লেডি কিলার” বলে অ্যাখ্যা দেন সিন্ধিয়াকে। কল্যাণের এই মন্তব্য নিয়ে তুমুল শোরগোল শুরু হয়। বিনা নোটিসেই সংসদ মুলতুবি করে দেওয়া হয়।

পরে শ্রীরামপুরের সাংসদ ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, “আমি কাউকে আঘাত করতে চাইনি। মিস্টার সিন্ধিয়াকেও নয়। যদি কাউকে আঘাত করে থাকি, তবে ক্ষমা চেয়ে নিচ্ছি।”

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পাল্টা জবাবে বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরি বলছেন। আমরা সংসদে আসি দেশের উন্নয়নের জন্য কাজ করতে। কিন্তু আত্মসম্মানের কোনও সমঝোতা নয়। ব্যক্তিগত আক্রমণ করলে, তার জবাব পাওয়ার জন্যও প্রস্তুত থাকুন…আমি এই ক্ষমাপ্রার্থনা গ্রহণ করলাম না।”

এদিকে, এই ঝামেলার জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন। অধিবেশনের পরে বিজেপির মহিলা সাংসদরা অবমাননাকর মন্তব্যের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের দাবি করেন।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ