AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মর্মান্তিক! ট্রায়ালেই চারজনকে পিষে দিল ট্রেন

হরিদ্বারের জামালপুরকালা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই দ্রুতগতির ট্রেন এসে পিষে দেয় ওই চারজনকে। সেই সময় ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। দুর্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

মর্মান্তিক! ট্রায়ালেই চারজনকে পিষে দিল ট্রেন
প্রতীকী চিত্র।
| Updated on: Jan 08, 2021 | 1:30 PM
Share

হরিদ্বার: নতুন রেললাইন ঠিকঠাক রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখার জন্যই হরিদ্বার (Haridwar) থেকে লকসর (Laksar) অবধি ট্রায়াল রান (Trial Run) দেওয়া হচ্ছিল। অথচ ট্রেন আসবে, এ বিষয়ে অবগত ছিলেন না স্থানীয় বাসিন্দারা।  অতর্কিতেই ট্রেনের চাকায় পিষে মরতে হল চারজনকে। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ড (Uttarakhand)-র হরিদ্বারে।

সম্প্রতি হরিদ্বারের রেললাইন সম্প্রসারণ করা হয়েছে, দিল্লি থেকে আনা হয়েছে দ্রুতগতির ট্রেনও। বৃহস্পতিবার সেই ট্রেনেরই ট্রায়াল রান করা হচ্ছিল। কিন্তু নতুন লাইনে যে ট্রেন চলাচল শুরু হয়েছে, তা জানতেন না রেললাইনের পাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা।

হরিদ্বারের জামালপুরকালা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই দ্রুতগতির ট্রেন এসে পিষে দেয় ওই চারজনকে। সেই সময় ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। দুর্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন: ‘মধ্যস্থতা করতে চান’, কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন ধর্মগুরু, প্রসঙ্গ এড়ালেন মন্ত্রী

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে পৌঁছয় স্থানীয় পুলিস। দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থানে উপস্থিত তদন্তকারী পুলিস অফিসার সেন্থিল আভুদাই কৃষ্ণরাজ জানান, দুর্ঘটনায় মৃতদের চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াতও ঘটনায় শোক প্রকাশ করেন এবং তদন্তের নির্দেশ দেন।

আরও পড়ুন: চরমে আতঙ্ক! ব্রিটেন থেকে ২৪৬ জন যাত্রী নিয়ে বিমান এল দিল্লিতে

Follow Us
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার
কী কী বিষয়ে রিপোর্ট দেবে NIA?
কী কী বিষয়ে রিপোর্ট দেবে NIA?
লক্ষ লক্ষ ফলোয়ার, হঠাৎ কেন এই ব্যক্তিকে গ্রেফতার করা হল
লক্ষ লক্ষ ফলোয়ার, হঠাৎ কেন এই ব্যক্তিকে গ্রেফতার করা হল
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের