AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শেষমেশ নতুন দলের ঘোষণা সিদ্দিকির, জোটে হাঁটলে প্রার্থী দেবেন ২৯৪ আসনেই

একটি সর্বভারতীয় দলের সঙ্গে তাদের কথা চলছে। জোটের পথে হাঁটলে ২৯৪টি আসনে প্রার্থী দিতে পারেন বলে ইঙ্গিত দেন সিদ্দিকি

শেষমেশ নতুন দলের ঘোষণা সিদ্দিকির, জোটে হাঁটলে প্রার্থী দেবেন ২৯৪ আসনেই
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jan 09, 2021 | 9:18 AM
Share

কলকাতা: শেষমেশ দল গড়ার পথেই হাঁটলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি আল কোরাইশি ভাইজান (Abbas Siddiwui)। কয়েক দিন আগে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে সাক্ষাতে জল্পনার মোড় অন্যদিকে নিলেও নিজের অবস্থান সে দিন স্পষ্ট করেননি আব্বাস সিদ্দিকি। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সিদ্দিকি আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন, আগামী ২১ জানুয়ারি নতুন দল নিয়ে আসছেন তাঁরা।

একুশের নির্বাচনে সিদ্দিকির নতুন দল কি একাই লড়বে না জোটের পথে হাঁটবে এখনও স্পষ্ট নয়। এ দিন ফুরফুরা শরিফের পীরজাদা বলেন, “বাংলার মুসলিম, দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া মানুষের সংবিধান অধিকারের লড়াইয়ে সামিল হব আমরা। প্রাথমিকভাবে ৬০ থেকে ৭০টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, একটি সর্বভারতীয় দলের সঙ্গেও কথা চলছে।” জোটের পথে হাঁটলে ২৯৪টি আসনে প্রার্থী দিতে পারেন বলে ইঙ্গিত দেন সিদ্দিকি।

সূত্রের খবর, কয়েক দিনের মধ্যে মিমের সঙ্গে সিদ্দিকির আরও একটি বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে ওয়েইসি উপস্থিত থাকবেন কিনা সিদ্ধান্ত হয়নি। তবে, একুশে নির্বাচনে তাদের রসায়ন কী হবে, সে নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এর আগে ফুরফুরা শরিফে এসে মিম প্রধান ওয়েইসি স্পষ্ট জানিয়ে দেন, সিদ্দিকির কাছে দুটি প্রস্তাব রাখা হয়েছে। প্রথম, এ রাজ্যে মিমের দায়িত্ব তাঁকে দেওয়া হতে পারে। যদি, তা নিতে না চান, মিম সিদ্দিকিকে সামনে রেখে নির্বাচনে লড়বে। সিদ্দিকির যে কোনও সিদ্ধান্তে তাদের আপত্তি থাকবে না।

আরও পড়ুন: ‘কারা ছেড়ে গেল তা ইগনোর করুন’, বাংলার ‘ঐতিহ্য রক্ষা’য় ঝাঁপাচ্ছেন মমতা

উল্লেখ্য, এ দিন সিদ্দিকির দল ঘোষণায় মিমের দায়িত্ব নেওয়ার প্রস্তাব কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। সিদ্দিকি এ দিন জানিয়েছেন, বাংলার শাসক দল চেয়েছিল তাঁর বিরুদ্ধে মিমকে প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনে নামিয়ে ভোট ভাগাভাগি করা। কিন্তু মিম সে পথে হাঁটেনি। তার জন্য ধন্যবাদ জানান সিদ্দিকি। সূত্রের খবর, ১০ দল নিয়ে একটি ফ্রন্ট তৈরি করে ভোটের ময়দানে নামতে চলেছেন সিদ্দিকি।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট