AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: বইছে ভোটের লু, তপ্ত বাংলায় বৃষ্টির আশা শোনাল হাওয়া অফিস

Weather Update: সোম-মঙ্গল দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির ইঙ্গিত। অন্যদিকে উত্তরের বাকি ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও হালকা বৃষ্টিতে গরম কমার আশা নেই। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে।

Weather Update: বইছে ভোটের লু, তপ্ত বাংলায় বৃষ্টির আশা শোনাল হাওয়া অফিস
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 19, 2024 | 11:35 AM
Share

কলকাতা: একদিকে ভোটের উত্তাপ, অন্যদিকে চাঁদি ফাটা গরম। বিগত কয়েকদিন ধরেই বাংলার একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। হাওয়া অফিস বলছে এখনই কমবে না গরমের দাপট। টানা ৪ দিন ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিচ্ছে আবহাওয়া দফতর। ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা। ৪৪ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পশ্চিমাঞ্চলের পারদ। এদিন রয়েছে কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা। 

হাওয়া অফিস বলছে, ৪১ ডিগ্রি ছুঁতে পারে আলিপুর-দমদমের পারদ। গরমের দাপট চলছে উত্তরবঙ্গের কিছু জেলাতেও। গরমের পারা চড়ছে উত্তরের মালদহ, দুই দিনাজপুরেও। তবে এর মধ্যেও বৃষ্টির আশা করছে আবহাওয়া দফতর। সোম-মঙ্গল দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির ইঙ্গিত। যদিও হালকা বৃষ্টিতে গরম কমার আশা নেই। অন্যদিকে উত্তরের বাকি ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়াও বইতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। তবে হাওয়া অফিস স্পষ্ট বলছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যাওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের।

Follow Us
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!